অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিনহোকে ভালদেসহোসে মরিনহো কি তবে কোচিং ছেড়ে সংবাদপত্র বিক্রি শুরু করলেন! ভিক্টর ভালদেস যা বলেছেন, তার সোজা বাংলা করলে দাঁড়ায় ‘স্পেনে প্রচুর সংবাদপত্র বিক্রি করবেন মরিনহো!’ না, চিরপ্রতিদ্বন্দ্বীদের কোচকে হকার বলেননি ভালদেস। বার্সেলোনা গোলরক্ষক বোঝাতে চাইছেন মরিনহোর স্বভাবকে। পর্তুগিজ কোচের স্বভাবই হলো বিতর্কিত মন্তব্য করা আর মুখরোচক সব খবরের জন্ম দেওয়া। ভালদেস বলছেন মরিনহোর কারণে স্পেনে পত্রিকার কাটতি অনেক বেড়ে যাবে। রিয়াল কোচকে একটা হুমকিও দিয়ে রেখেছেন ভালদেস, ‘ফুটবল খেলাটা মুখে হয় না, মাঠে ১১ জনের সঙ্গে ১১ জনের লড়াইটাই আসল।’ কথার জবাব ও সত্যতা—দুটোই খুব দ্রুত পেয়ে যেতে পারেন ভালদেস! ওয়েবসাইট।ওয়ার্নের রূপরহস্যচল্লিশের পরই নাকি শুরু হয় আসল জীবন। কথাটা শেন ওয়ার্নকে দেখে নতুন করে মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার এই সাবেক কিংবদন্তি স্পিনার যেন উচ্ছল তারুণ্যের সেই দিনগুলোতে ফিরে গেছেন। চেহারা দেখে অন্তত মনে হচ্ছে সে রকমই। এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ওয়ার্ন নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন চিরতারুণ্যের জন্য। এই খবর ছড়ানোর পর ওয়ার্ন মুখ খুলেছেন তাঁর রূপরহস্যের ব্যাপারে, ‘না, মুখে ও রকম কিছু করাইনি। মূল রহস্য হলো পরিশ্রম। ৫ কেজি ওজন কমিয়েছি। হ্যাঁ, দাঁতগুলো চকচকে করিয়েছি, আর লেজার থেরাপি নিয়ে মাথার চুল বাড়িয়েছি।’ ওয়েবসাইট।নাদালের চুলকোর্টে রাফায়েল নাদালের একেকটা সার্ভ, রিটার্ন কিংবা ব্যাক হ্যান্ড-ফোর হ্যান্ড শট প্রতিপক্ষের ঘুম কেড়ে নেয়। তাঁর তীক্ষ্ম চাহনি আর সুবেশি চেহারা কেড়ে নেয় কত তরুণীর মন! শুধু চাহনি আর সুবেশই না, নাদালের যেকোনো কিছুর জন্যই পাগল মেয়েরা। এমনকি সেটাযদি কাটা চুলও হয়। নিউইয়র্কের ম্যাডিসন এভিনিউতে ইউএস ওপেনের অফিসিয়াল চুল কাটার দোকানে চুল কাটিয়েছেন নাদাল। সেখানে তাঁর কাটা চুল সংগ্রহ করতে হুলস্থুল পড়ে গিয়েছিল মেয়েদের মধ্যে। খবরটি দিয়েছে দ্য নিউইয়র্ক পোস্ট পত্রিকা। ওয়েবসাইট।