অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-শ্রীলঙ্কাও!পাকিস্তানের দুর্দিন দেখে হাসছেন? যা খবরাখবর আসছে, তাতে কারও হাসার সুযোগ থাকবে বলে মনে হচ্ছে না। ভারতীয় এক বাজিকর দাবি করছেন, রাজকোটে গত বছর ভারত-শ্রীলঙ্কা যে ওয়ানডে ম্যাচটি হয়েছিল, সেটিও পাতানো ছিল! পাঁচ ম্যাচ সিরিজের প্রথম সেই ম্যাচে ৪১৪ রান তাড়া করতে গিয়ে মাত্র ৩ রানে হেরেছিল শ্রীলঙ্কা। টাইমস অব ইন্ডিয়াকে এক বাজিকর বলছেন, তাঁর কাছে একটি এসএমএস আছে, যাতে মনে হয়, ম্যাচটি পাতানো ছিল। ম্যাচে যখন প্রবল উত্তেজনা চলছিল, তখন নাকি কেউ একজন তাঁকে বার্তা পাঠিয়েছিলেন, ‘সব লেনদেন বাতিল করে দাও। নতুন কোনো বাজি ধরো না। ভারত ম্যাচ জিততে যাচ্ছে।’ তাহলে পরিস্থিতি তো নব্বইয়ের দশকের মতোই হয়ে দাঁড়াল! ওয়েবসাইট।ফেরাহোসে মরিনহো আবার নাকি ইতালিতে ফিরতে চান। কোনো সমস্যা নেই। তাঁর জন্য জায়গাও প্রস্তুত। এসি মিলান, জুভেন্টাস, রোমায় চাকরি খুঁজতে হবে না। সদ্য ছেড়ে আসা ইন্টার মিলানই তাঁকে আবার স্বাগত জানাতে প্রস্তুত। যেনতেন লোক নন, খোদ ইন্টার প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি বলছেন, মরিনহো ফিরলে তাঁরা খুশিই হবেন। তাহলে রাফায়েল বেনিতেজের কী হবে? না, বেনিতেজকে ছিটকে দিয়ে মরিনহোকে আনার কোনো ইচ্ছে নেই মোরাত্তির। ইন্টার প্রেসিডেন্ট পরিষ্কার করে দিয়েছেন, মরিনহোকে তাঁরা ভালোবাসেন। কিন্তু স্মৃতিকাতর হয়ে তাঁকে ফেরাতে হুমড়ি খেয়ে পড়ার ইচ্ছে নেই। আর নিজেকেই প্রবোধ দিয়েছেন, ‘মরিনহো তো চেলসি ছেড়ে এসেও একই কথা বলেছিল।’ এএফপি।সাধনা হয় তারা বন্যপ্রাণী, তাই বলে ফুটবল খেলার সাধ জাগতে পারে না? সেই সাধ পূরণের জন্য একদল বন্য শূকর শুক্রবার রাতে হানা দিয়েছিল জার্মানির পঞ্চম বিভাগের দল ড্রেসডেন বোরেয়ার জাইগারপার্ক স্টেডিয়ামে। ফুটবল খেলার জন্য মানুষের চেয়ে পা তাদের দুটি বেশি আছে, কিন্তু শুধু পা থাকলেই তো হবে না, বলও তো থাকতে হবে! বল না পাওয়ায় তাদের ফুটবল খেলার সাধ পূরণ হয়নি। ক্ষুব্ধ শূকর দল তাই ক্ষোভ ঝেড়েছে মাঠের ওপর। মাঠে তারা এত বড় বড় গর্ত করে দিয়েছে যে লোকোমোটিভ লিপজিগের সঙ্গে কালকের ম্যাচটি বাতিলই করতে বাধ্য হয়েছে ড্রেসডেন কর্তৃপক্ষ। ওয়েবসাইট।