অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুতাপ নেইশুধু ফুটবল নয়, কুংফু-কারাতেটাও যে ভালো জানেন, সেটি গত বিশ্বকাপের ফাইনালেই দেখিয়ে দিয়েছেন নাইজেল ডি ইয়ং। সেদিন তাঁকে লাল কার্ড দেখাননি বলে আজও অনুশোচনায় পুড়ছেন রেফারি হাওয়ার্ড ওয়েব। তবে এই ডাচ ফুটবলার জানালেন, তিনি নাকি বিন্দুমাত্র অনুতপ্ত নন জাবি আলোনসোর বুকে কুংফু কিক মেরে! ‘আমি কোনো কিছু নিয়েই অনুশোচনা করি না। ওকে আঘাত করার কোনো ইচ্ছা আমার ছিল না’—বলেছেন ডি ইয়ং। তবে ওই বিশ্বকাপের পর থেকে ফুটবলার হিসেবে যে অনেকটাই পাল্টে গেছেন, সেটি স্বীকার করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার। ওয়েবসাইট।রুনিও!অ্যাশলি কোল, জন টেরি, পিটার ক্রাউচ...এই তালিকায় ঢুকে পড়েছেন ওয়েইন রুনিও। বউকে লুকিয়ে অন্য মেয়ের সঙ্গে দিব্যি সম্পর্ক পাতিয়ে বেড়ানোর খবর এবার রুনিকে জড়িয়েও ছড়াল। তাঁর স্ত্রী কলিন যখন সন্তানসম্ভবা ছিলেন, সেই সময়টাই এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জেনি টমসন নামের ২১ বছর বয়সী তরুণীর সঙ্গে বেহাল সময় কাটিয়েছেন বলে জানা গেছে। খবরটি নিজে থেকেই জেনি দিয়েছেন নিউজ অব দ্য ওয়ার্ল্ডকে। বোঝাই যাচ্ছে, পত্রিকাটি ক্রিকেটের বাইরে ফুটবলেরও খোঁজখবর সমানে চালিয়ে যাচ্ছে বেশ। তবে রুনি যখন মাত্রই ভালো খেলে খবরে এলেন, সেই সময় কি না এই বোমা! ওয়েবসাইট।পুরস্কার পিটুনিলুক্সেমবার্গের বিপক্ষে ইউরো বাছাইপর্বে বসনিয়া জিতেছে ৩-০ গোলে। এতে সমর্থকদের খুশিই হওয়ার কথা। সমর্থকেরা উল্টো খেপে গেল এবং ম্যাচ শেষে বেদম পেটাল বসনিয়ার ফুটবল ফেডারেশনের সহকারী চেয়ারম্যান বোগদান চেকোকে। ভদ্রলোক নিজেই এই পিটুনি খাওয়ার বর্ণনা দিয়েছেন টেলিভিশনকে। ম্যাচ শেষে চেকো মাঠ থেকে বেরোলে তাঁকে চার-পাঁচজন লোক ঘিরে ধরে জানতে চায়, তিনি ফেডারেশনের চেয়ারম্যান কি না। ‘না’সূচক উত্তর দেওয়ার পর তারা জানতে চেয়েছে, সহকারী চেয়ারম্যান কি না। ‘হ্যা’ উত্তর পেতেই ‘তাতেই হবে’ ভাব নিয়ে শুরু হয়েছে পিটুনি। স্থানীয় সংবাদমাধ্যমের ধারণা, ফেডারেশনের কাজে ক্ষুব্ধ হয়ে লোকেরা এমন করেছে! এএফপি।