অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একজনফিলিপ হিউজ, আজিম রফিক, কেভিন পিটারসেনের সঙ্গে এবার দিমিত্রি মাসকারেনহাসের নামটাও যোগ করে নিন। ‘টুইটার’-এ নির্বাচকদের ‘একহাত দেখে নেওয়া’য় তিনিও যোগ দিলেন বাকি তিনজনের সঙ্গে। প্রায় এক বছর হতে চলল জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পারেন না মাসকারেনহাস। দায় অবশ্য অন্য কারও নয়, তিনিই চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। তাঁর অভিযোগ, হ্যাম্পশায়ার বনাম ল্যাঙ্কাশায়ারের ম্যাচ দেখতে লিভারপুলে আসা নির্বাচক জিওফ মিলার তাঁর সঙ্গে দেখা করেননি। টুইটারে এটুকু লিখে পরে মিলারের নামে প্রকাশের অযোগ্য কয়েকটা গালিও লিখে দিয়েছেন। নির্বাচকদের গালি দেওয়ার ভালো একটা জায়গাই পাওয়া গেছে! ওয়েবসাইট।ভাষাসমস্যাবেচারা সামি খেদিরা আর মেসুত ওজিল। দুজনেই জার্মানি ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছেন হোসে মরিনহোর টানে। সেই মরিনহোর কাছেই এখন তাঁরা সমালোচনার পাত্র! ফুটবলীয় দক্ষতার বাইরে শিষ্যদের কাছে মরিনহোর চাই আরও বিশেষ কিছু গুণ। যার মধ্যে মুখের ভাষাটাও পড়ে। মাঠের পরিস্থিতি, কোচের নির্দেশনা, ক্লাবের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে ভাষা জানা থাকাটা জরুরি। কিন্তু খেদিরা-ওজিল স্প্যানিশ তো নয়ই, ইংরেজিটাই ভালো বলতে পারেন না। মরিনহো তো মহা খ্যাপা। মরিনহোর এই সমালোচনা থেকে যাতে মুক্তি মেলে, সে জন্য স্বদেশি খেদিরা-ওজিলকে দ্রুত স্প্যানিশ শিখে ফেলতে বলছেন ইয়েন্স লেম্যান। ‘তাদের অবশ্যই দ্রুত ভাষাটা শিখতে হবে’—বলেছেন লেম্যান। এএফপি।বন-সংরক্ষকশচীন টেন্ডুলকার কদিন আগে ভারতীয় বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হয়েছেন। আর মহেন্দ্র সিং ধোনি হলেন ‘বন সংরক্ষক’; বিমানবাহিনীর নয়, জিম করবেট জাতীয় পার্কের। বাঘের ব্যাপারে ভারতীয় ক্রিকেটারদের আগ্রহ নতুন কিছু না। দলের সবাই মিলেই ‘সেভ দ্য টাইগার’ প্রকল্পের বিজ্ঞাপনে কাজ করেছেন, বাঘ বাঁচাতে কথা বলেছেন। এবার ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আরেক ধাপ এগিয়ে এসে উত্তরাখন্ড প্রদেশের বাঘ সংরক্ষণ প্রকল্পের শুভেচ্ছাদূত হয়েছেন। প্রদেশের মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আশা করছেন, এবার তাদের সংরক্ষণ প্রকল্প আরও চাঙা হয়ে উঠবে। হবে না? সংরক্ষকের নামটাই তো অনেক বড়! ওয়েবসাইট।