অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসি খাবারকমনওয়েলথ গেমস আয়োজনে নানা অব্যবস্থাপনায় ভারতের এমনিতেই লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। এবার যা শোনা গেল, তাতে স্তম্ভিত না হয়ে উপায় নেই। শত শত কোটি রুপি খরচ হচ্ছে গেমস আয়োজনে, মোটা অঙ্কের বরাদ্দ আছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে যারা পারফর্ম করবে, সেই স্কুলের বাচ্চাদের কিনা খাওয়ানো হচ্ছে পচা-বাসি খাবার! গুরুতর অভিযোগটি তুলেছেন ডিডিপিএস গোবিন্দপুরাম স্কুলের অধ্যক্ষ রিচা সুড়। বাসি খাবার খেয়ে বাচ্চাদের অনেকে পেটের পীড়া ও ডায়রিয়ায় ভুগছে। রিচা তাই গেমস কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন, এমন চলতে থাকলে বাচ্চাদের আর অনুশীলনে পাঠাবেন না তিনি। ওয়েবসাইট।মির্জাবাড়ির জাকাতহায়দরাবাদের মির্জা পরিবার প্রতি ঈদেই তিন-চার শ লোককে জাকাত দিয়ে আসছে। কিন্তু আগে তো মির্জা পরিবারে তারকা ছিলেন কেবল একজন। এখন সানিয়া মির্জার সঙ্গে আছেন শোয়েব মালিক। দুজনের মোট আয়ও আগের চেয়ে বেশি। লোকে তাই ধরেই নিয়েছিল, এবার বেড়ে যেতে পারে মির্জাবাড়ির জাকাতের টাকা। স্থানীয় এক পত্রিকার খবরও সমর্থন দিল তাতে—মির্জারা নাকি প্রত্যেককে এক হাজার রুপি করে জাকাত দেবেন। ব্যস, ওই দিনই হাজার তিনেক লোক গিয়ে হাজির মির্জাবাড়ির সামনে। এত লোক দেখে ভড়কে গিয়ে মির্জারা ঘর থেকেই বের হলেন না। ক্ষুব্ধ জনতাকে সামলাতে শেষ অবধি পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছে। ওয়েবসাইট।