অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদঅর্থসংকটে পড়া শালকে জিরো ফোর এবার তাদের খেলাগুলোয় টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। স্থানীয় দর্শকদের টিকিটের দাম তো বেড়েছেই, অতিথি দর্শকদের টিকিটের দাম হয়ে গেছে প্রায় দ্বিগুণ। কথা নেই বার্তা নেই এমন টিকিটের দাম বাড়িয়ে দেওয়ায় চটেছেন বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকেরা। চটলেই তো টিকিটের দাম কমল না। তাই তারা এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৯ সেপ্টেম্বরের ডর্টমুন্ড-শালকে ম্যাচটি বয়কটের আহ্বান জানিয়েছে। আহ্বানে ভালোই সাড়া মিলছে। অন্তত ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লোপ তো দারুণ খুশি। শালকে এর মধ্যে ডাচ তারকা হান্টেলারকে কিনেছে। ক্লোপ তাই বলছেন, ‘আমাদের লোকজন হান্টেলারের জন্য তহবিল তৈরি করে দিচ্ছে না, এটা জেনে ভালো লাগছে।’ এএফপি। তাঁরাও প্রস্তুতপ্রথমবার দুটি রোলেক্স ঘড়ি গেছে। পরেরবার কানের হীরার দুল। এবার কী নেবে ইতালির কর কর্তৃপক্ষ? কী নেবে, সেটা পরের কথা। তবে ম্যারাডোনাকে আবার যে তারা ধরবে, তাতে সন্দেহ নেই। ৫০তম জন্মদিন পালন করতে ম্যারাডোনা নাকি ৩০ অক্টোবর নেপলসে থাকবেন। কিন্তু সেই খেলোয়াড়ি জীবনে আয়কর ফাঁকি দিয়ে আসার পর থেকেই ইতালিয়ান কর বিভাগের খাতায় লাল কালিতে লেখা তাঁর নাম। ম্যারাডোনার আগমনের সম্ভাবনার কথা শুনেই ইতালির কর বিভাগ একটি বিবৃতি দিয়ে বলেছে, ‘উনি গ্রেট ফুটবলার, ওনাকে এখনো ইতালির লোকজন ভালোবাসে। কিন্তু সব করদাতার ক্ষেত্রে আমাদের আইন সমান।’ ম্যারাডোনা না হয় বাড়তি গোটা কয়েক ঘড়ি সঙ্গে নিয়ে যাবেন! এপি।সন্তানদের জন্যবিশ্বাস শেষ হয়ে গেছে, সংসার ভেঙে গেছে। টাইগার উডসের ছায়াও আর মাড়ানোর কথা না এলিন নরডেগ্রেনের। কিন্তু সেই উডসেরই বাড়ির কাছে একটা বাড়ি কেনার নাকি খুব চেষ্টা করছেন এলিন! মা আর বান্ধবীদের নিয়ে ফ্লোরিডার সৈকতের কাছে কেনার মতো বাড়ি পছন্দ করতে ঘুরছেন সদ্য সাবেক হয়ে যাওয়া উডস-পত্নী। তাহলে আবার কি উডসের প্রতি সহানুভূতি তৈরি হলো? না, এই বাড়ি খোঁজা, কাছে থাকার চেষ্টা; সবই সন্তানদের জন্য। উডসের কাছাকাছি বাড়িতে থাকলে আর কিছু না হোক ছেলেমেয়ে দুটো মা-বাবাকে একটু বেশি করে পাবে। সন্তানের মুখ চেয়ে অসহ্যকেও সহ্য করতে হয় কখনো কখনো! ওয়েবসাইট। কাকাবিষয়কএসি মিলানের কাকা এখন রিয়াল মাদ্রিদে। প্রথম মৌসুমটা সেখানে ভালো কাটেনি, দ্বিতীয় মৌসুমটা ভালো যাবে কি না সেই প্রশ্ন ঝুলিয়ে রেখেছে ইনজুরি। তাঁকে নাকি মিলানের আরেক ক্লাব ইন্টার কিনতে চায়। ইন্টার প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তিও তা জানেন। তাঁর খুব পছন্দও হয়েছে এই খবরটা। কিন্তু কীভাবে তিনি খবরটা জেনেছেন জানেন? না, কোচের কাছ থেকে বা দলের অন্য কারও কাছ থেকে নয়; পত্রিকা পড়ে! কাকাকে ইন্টারে আনার জন্য তারা যে কোনো প্রস্তাব দেননি, এটা বোঝাতে মোরাত্তি বলছেন, ‘ব্যাপারটা খারাপ হয় না। তবে আমিও খবরটা পত্রিকা পড়েই জেনেছি।’ পত্রিকাগুলো আসলেই তাহলে একটু বেশি বোঝে! ওয়েবসাইট।