অন্যকলাম
দুই কোটিতম সদস্যমনিকা রুইস। গত বৃহস্পতিবার যখন ঘরের বাইরে পা ফেলেন, তখন কি ২৫ বছর বয়সী এই তরুণী কল্পনা করতে পেরেছিলেন, অখ্যাত থেকে বিখ্যাত হতে চলেছেন তিনি? না পারুন, তাঁর পরিচিতি ছড়িয়ে পড়েছে জগৎজুড়ে। বৃহস্পতিবার বার্সেলোনা জাদুঘর দেখতে যান এই তরুণী। সেখানে গিয়ে নিজের অজান্তেই গড়ে ফেলেছেন অনন্য এক রেকর্ড। বার্সেলোনা জাদুঘরের দুই কোটিতম সদস্য দর্শনার্থী হিসেবে রেকর্ডবুকে নাম উঠে গেছে তাঁর! ১৯৮৪ সালে উন্মুক্ত বার্সেলোনা জাদুঘরে মনিকার আগে ঢুঁ মেরেছেন এক কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ জন দর্শনার্থী। একই সঙ্গে রেকর্ডটির অংশীদার হয়েছেন বার্সেলোনা ও স্পেনের মিডফিল্ডার জাভিও। কারণ, মনিকা জাদুঘরে ঢোকেন জাভির নাম লেখা জার্সি গায়ে। মনিকার প্রতিক্রিয়া, ‘এটা ছিল বিস্ময়কর।’ এএফপি।সুর নরমটুইটারে ক্রিকেটাররা যা তা লিখে ঘরের কথা বাইরে ছড়িয়ে দেন। এই ভয়ে কয়েক দিন আগে ইংলিশ ক্রিকেটারদের জন্য টুইটার নিষিদ্ধ করে দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার আগেই টুইটারে যাচ্ছেতাই লিখে দেন কেভিন পিটারসেন ও দিমিত্রি মাসকারেনহাস। ইসিবিও কম যায়নি। দুজনকেই জরিমানা করে ছেড়েছে। এই ইসিবিই এখন সুর পাল্টে টুইটারের গুণগানে নেমেছে। ইসিবির প্রধান হিউ মরিসই যেমন বলছেন, ‘ক্রিকেটার ও সমর্থকদের কাছাকাছি নিয়ে আসতে টুইটার সত্যিই ভালো একটি মাধ্যম।’ ভবিষ্যতে টুইটার ব্যবহারের বিষয়ে একটা নতুন বিধি প্রচলনের কথাও বলেছেন তিনি। মানে পিটারসেনরা টুইটার ব্যবহার করতে পারবেন। তবে শর্ত, ভাষাটা একটু মার্জিত হতে হবে! এএফপি।বোধোদয়‘আমার সন্তানই আমার কাছে সব’—নিজের অস্তিত্বজুড়ে সন্তানের থাকার কথা স্বীকার করা এই পিতার নাম? ওয়েইন রুনি, মাত্রই কিছু দিন আগে জানা গেল, যিনি নিজে ‘উডস-ভাইরাস’-এ আক্রান্ত। গোলখরা কাটিয়ে বেচারা যেই না নিজের চেনা ফর্মে ফিরেছেন, অমনি আরেক দুঃসময়ের অক্টোপাস যেন ঘিরে ধরেছে তাঁকে। এরই মধ্যে স্পনসর চুক্তি হারাতে শুরু করেছেন। কোকাকোলা জানিয়ে দিয়েছে, রুনির নাম কেটে ফেলেছে তারা। ম্যানইউ স্ট্রাইকার গত ম্যাচে দলের জায়গাটিও হারিয়েছেন। এটা নাকি ‘ফার্গি-চিকিৎসা’। হারানোর তালিকাতে যোগ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল তাঁর ১০ মাস বয়সী সন্তানও। গত সপ্তাহে কলিন নাকি কাইকে নিয়ে চলে গিয়েছিলেন লিভারপুলে বাপের বাড়ি। রুনি তখনই তাঁর বন্ধুদের জানিয়েছিলেন, সন্তানের শূন্যতা কীভাবে পোড়াচ্ছে তাঁকে। রুনির উদ্দেশে নিন্দুকেরা বলতেই পারেন, ভাবিয়া করিও কাজ...। ওয়েবসাইট।