অন্যকলাম
মামলার হুমকিদেশ বনাম ক্লাব—পেশাদার ফুটবলের সূত্রে দ্বন্দ্বটা প্রায়ই চলে আসে আলোচনায়। দু পক্ষের কথার তোপ দাগানো নতুন কিছু নয়। কেবল আদালত, মামলা-মোকদ্দমা বাকি ছিল। এখন সেটাও বুঝি হয়ে যাচ্ছে! এত দিন মুখে সমালোচনা করলেও এবার ডাচ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে মামলার হুমকিই দিয়ে বসল আরিয়েন রোবেনের ক্লাব বায়ার্ন মিউনিখ। ‘যদি আমরা ডাচদের সঙ্গে গ্রহণযোগ্য সিদ্ধান্তে না আসতে পারি, ডাচ ফেডারেশন ও তাদের ডাক্তারের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের’, জার্মান টেলিভিশনকে বলেছেন ক্লাবের এক কর্মকর্তা। চোটের কারণে রোবেনকে মাঠে নামাতে পারছে না বায়ার্ন। নতুন মৌসুমে দলের শুরুটা হয়েছে যাচ্ছেতাই। এর ওপর আবার চিকিৎসা বাবদ দেদার ঢালতে হচ্ছে টাকা। এএফপি।কলিনের ফেরাএ বাঁধন ছিঁড়ে যাবে না। সুদূর ভবিষ্যতের গ্যারান্টি না দিতে পারলেও ওয়েইন রুনি এখন অন্তত সগর্বে বলে বেড়াতে পারেন এই বুলি। সব ভুলে রুনির ঘরে যে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর স্ত্রী কলিন। অন্য রমণীর সঙ্গ—রুনির অবৈধ সম্পর্কের খবরাখবর ফাঁস হওয়ার পরই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কলিন। দশ মাসের ছেলেকে নিয়ে সোজা উঠেছিলেন বাপের বাড়ি। তবে বিরহের আগুনে বেশি দিন পুড়তে হচ্ছে না। শিগগির নিজের সংসারে ফিরছেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পরই নাকি এই সিদ্ধান্ত। ওয়েবসাইট।সভাপতি বলেইগলফ আর ফুটবলের মধ্যে মিল কোথায়? দুই খেলায় ব্যবহূত বলের আকারের মতোই অমিল বাকি সবকিছুতেই। তার পরও ওই যে বলে, যে রাঁধে সে নাকি চুলও বাঁধে। সেটা প্রমাণ করতেই স্পেনের তারকা গলফার সার্জিও গার্সিয়া নেমে পড়েছেন ফুটবল মাঠে। স্পেনের তৃতীয় বিভাগের দল বরিয়লের হয়ে সম্প্রতি অভিষেক হয়েছে এই সাবেক দুই নম্বর গলফারের। অবশ্য শেষ ৮ মিনিটে মাঠে তাঁর উপস্থিতিতেও পরাজয় এড়াতে পারেনি বরিয়ল। এই ক্লাবটির হবু সভাপতিও তিনি। ‘সার্জিওর মধ্যে বেশ প্রতিভা আছে। অবশ্য তিনি দলে সুযোগ পেয়েছেন স্রেফ সভাপতি হওয়ার কারণেই’, জানিয়েছে ক্লাবের এক সূত্র। ওয়েবসাইট।