অন্যকলাম
স্মৃতি ভয়ংকরভুলোমন কখনো কখনো জীবনও বাঁচিয়ে দেয়! নয় বছর আগে যেমন ইয়ান থর্পকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল তাঁর ভুলোমন। ২০০১-এর ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভয়াবহ সেই সন্ত্রাসী হামলায় নিহত অজস্র মানুষের সহযাত্রী হতে পারতেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি এই সাঁতারুও। কিন্তু আজও তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন স্রেফ ভুলোমনের আশীর্বাদে। হামলার আগে আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পর্যবেক্ষণ কক্ষের দিকে যাচ্ছিলেন থর্প। কিন্তু দ্রুতই তাঁকে উল্টো ছুটতে হয়। কারণ সখের ক্যামেরাটা ভুলে ফেলে এসেছিলেন। ওটা নিয়ে এসেই দেখেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জ্বলছে। এখনো সে ঘটনা মনে করে শিউরে ওঠেন আর নিজেই ভাবেন, কী ভাগ্যবানই না তিনি! এএফপি।লতিফের স্বপ্নআফগানিস্তান ক্রিকেটে এসেই দ্রুত উন্নতি করছে। তাদের নিয়ে বড় স্বপ্ন দেখায় অন্যায় কিছু নেই। কিন্তু বড় স্বপ্নেরও তো একটা সীমা আছে। আফগানিস্তান দুই বছরের মধ্যে টেস্ট মর্যাদা পেয়ে যাবে, এত বড় স্বপ্ন দেখতে বুকের পাটা লাগে। সেই স্বপ্নটা আফগানিরা নিজেরা দেখলেও কথা ছিল না। সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক রশিদ লতিফের স্বপ্ন এটি। লতিফের এমনটা বলার অবশ্য কারণও আছে। তিনি যে আফগানিস্তানের প্রধান কোচ হতে যাচ্ছেন। আগেও একবার আফগানিস্তানে কাজ করেছেন। দুই দিন আগ পর্যন্তও ছিলেন পাকিস্তানের উইকেটকিপিং কোচ। আলটপকা কথা বলে সেই চাকরি হারানোর মুখে নিজেই ছেড়ে দিয়ে এখন আফগানিস্তানের দায়িত্ব নিতে যাচ্ছেন। আগে থেকেই দেশটিকে তাই স্বপ্ন দেখাতে শুরু করেছেন। ওয়েবসাইট। ভাগাভাগির সমস্যাববি চার্লটন, জ্যাক চার্লটন, রজার হান্ট আর নবি স্টাইলস। ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের শুরুর একাদশের এই চারজনই যত্ন করে আগলে রেখেছিলেন বিশ্বকাপ জয়ের স্মারকটা। অন্যরা অনেক আগেই নিলামে তুলেছেন সোনার মেডেলটা। বেশির ভাগ খেলোয়াড়রই এটা খুইয়েছেন অভাবের কাছে! আরও একজন যোগ দিচ্ছেন পদক ছেড়ে দেওয়াদের দলে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার স্টাইলস। শিগগিরই ’৬৬ বিশ্বকাপে জেতা সোনার পদকটা নিলামে তুলবেন তিনি। দামও নাকি ভালোই উঠবে, ১০ হাজার পাউন্ডেরও বেশি। তবে অভাব-অনটন নয়, স্টাইলস পদকটা নিলামে তুলছেন অদ্ভুত এক কারণে। তিন ছেলের কাকে বিশ্বজয়ের স্মারকটা দেবেন, কে আবার অখুশি হবে—এই ভেবেই এটা নিলামে তুলছেন! এএফপি।