অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাগুয়ার’ মরিনহো
জাগুয়ারের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন হোসে মরিনহো। ভয় পাবেন না, এই জাগুয়ার বনের নয়, রাস্তার। বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড জাগুয়ার মার্চে নতুন মডেলের একটি গাড়ি আনছে ইংল্যান্ডে। সেটির নাম এফ-টাইপ ক্যুপ। আর এই নতুন পণ্যের দূত হয়েছেন চেলসির কোচ। ইংল্যান্ডে এই মডেলের গাড়ির প্রথম মালিকও হতে যাচ্ছেন মরিনহো। সেটির জন্য টাকা দিতে হবে কি না কে জানে! মজার ব্যাপার, কদিন আগেই কিন্তু ম্যানচেস্টার সিটিকে শিরোপা লড়াইয়ে জাগুয়ারের সঙ্গে তুলনা করেছিলেন। এবার নিজেই জড়িয়ে পড়লেন এটার সঙ্গে! ওয়েবসাইট।
সতেরোয় চালশে!
ছবিটা দেখার পরেই সবার চক্ষু চড়কগাছ। যাহ্, এর বয়স কমসে কম ত্রিশ তো হবেই! চল্লিশের কাছাকাছিও হতে পারে। তাই বলে সতেরো? অসম্ভব! ক্যামেরুনিয়ান ফুটবলার জোসেফ মারি মিনালার ছবি কিছুদিন আগে লাৎসিও পোস্ট করেছে ফেসবুক-টুইটারে। বয়স উল্লেখ করেছে ১৭। অথচ মিনালাকে দেখলে অনেক বেশি বয়সী মনে হয়। শেষ পর্যন্ত লাৎসিও বাধ্য হয়ে বয়স-সংক্রান্ত দলিলপত্র হাজির করেছে। মিনালাকেও কম বিদ্রূপ সইতে হয়নি, বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে ফেসবুক-ইনস্টাগ্রাম প্রোফাইল। কিন্তু এই অবস্থা কি চলতে দেওয়া যায়? লাৎসিও হুমকি দিয়েছে, এরপর কেউ এটা নিয়ে অভিযোগ করলে মামলা ঠুকে দেওয়া হবে। ওয়েবসাইট।