অন্যকলাম
ইতালিতেও হানাচেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি—ইংল্যান্ডের বড় ক্লাবগুলোর মালিকানা অনেক আগেই ব্রিটিশদের হাত থেকে চলে গেছে। ভিনদেশি মালিকদের এই থাবা ইতালিয়ান ফুটবলেও পড়তে যাচ্ছে। সংবাদমাধ্যমের দাবি, ‘বেনামী’ এক মার্কিন ক্রেতা কিনে নিতে চান ইতালিয়ান ক্লাব রোমার মালিকানা। যদিও রোমার বর্তমান মালিকেরা নাকি ইতালিয়ান ক্রেতাই খুঁজছেন। কিন্তু পয়সার প্রতিযোগিতায় পেরে উঠতে হবে তো! মার্কিন ক্রেতা তো আছেন, শোনা যাচ্ছে রোমাকে কিনতে অর্থের লড়াইয়ে নামবেন এক রুশ ব্যবসায়ীও। ওদিকে লা গাজেত্তা দেল্লো স্পোর্ত বলছে, মধ্যপ্রাচ্য থেকেও আগ্রহ আছে রোমা কেনার ব্যাপারে। ইতালিয়ানদের দশাও ব্রিটিশদের মতো হবে! ওয়েবসাইট।এক চড়েইরাগের মাথায় কাউকে চড় মেরে বসার আগে একটু ভেবে দেখবেন। কারণ একটি মাত্র চড়ের মূল্য হিসেবে আপনার পকেট থেকে খসে যেতে পারে পাক্কা সোয়া দুই লাখ টাকা! রফিক সাইফি এখন সেই আক্কেল সেলামিই গুনছেন। আলজেরিয়ার এই স্ট্রাইকার গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ম্যাচের দিন চড় মেরেছিলেন স্বদেশি এক নারী সাংবাদিককে। ওই সাংবাদিক তাঁর সম্পর্কে কী যেন লিখেছিলেন, তাতেই রফিকের এই রাগ। কিন্তু প্রতিবাদের ভাষা তো আর চড় হতে পারে না। কম্পিটিশন-এর সাংবাদিক আসমা হালিমি নালিশ করেছিলেন ফিফার কাছে। ডিসিপ্লিনারি কমিটি রফিককে ৩ হাজার ডলার জরিমানা করেছে।পোপ-শরণমনে শান্তি নেই। থাকবে কী করে? ভালোবেসে ঘর বেঁধেছিলেন যাঁর সঙ্গে, সেই প্রিয়তম মানুষটাই যে প্রতারণা করেছেন। তাঁরই অগোচরে নিশি যাপন করেছে অন্য নারীর সঙ্গে। দুঃখের প্রবল স্রোতে তাই ভেসে যাচ্ছেন কলিন রুনি। ভালোবাসার টানে আবারও ফিরতে চাইছেন। কিন্তু যুক্তিবোধ বলছে, সতর্ক হও। বিশ্বাসের টলায়মান নৌকোটাকে সুস্থির করতে এবার পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন কলিন। বেনেডিক্ট চার দিনের সফরে যুক্তরাজ্যে আসছেন। ওই সময়ই কলিন তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলে জানিয়েছে এক সূত্র। ওয়েবসাইট।