অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যাহ্নভোজডিয়েগো ম্যারাডোনাকে একবার সামনাসামনি দেখতে চান? এবার চাইলে আর্জেন্টাইন এই জীবন্ত কিংবদন্তিকে সামনাসামনি দেখতে পারেন। শুধু দেখা কেন? ছয়জন বন্ধুকে সঙ্গে নিয়ে ম্যারাডোনার সঙ্গে বসে দুই ঘণ্টা ধরে মধ্যাহ্নভোজ সারতে পারেন, আড্ডা দিতে পারেন! আর এসব অসম্ভবই সম্ভব হতে পারে যদি আপনি চীনে হতে যাওয়া নিলামে সর্বোচ্চ দরটা হাঁকতে পারেন। নভেম্বরে ম্যারাডোনা যখন চীনে আসবেন, তখন তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজ করার এই সুযোগটা নিলামে তুলছে ‘ঝাও জিয়াওকাই’ নামে একটি সংস্থা। উদ্দেশ্য অবশ্য মহৎ—নিলাম থেকে আসা সব অর্থই দান করা হবে চীনা রেড ক্রস ফাউন্ডেশনকে; ক্যানসারের রোগীদের চিকিৎসার জন্য। ওয়েবসাইট।রাজনীতিতে ম্যাকগ্রা?ইমরান খান, অর্জুনা রানাতুঙ্গা, আজহারউদ্দিন, সনাৎ জয়াসুরিয়া—ক্রিকেট ছেড়ে রাজনীতির পতাকাতলে মাথা দিয়েছেন অনেকেই। ক্রিকেটার থেকে রাজনীতিক—এই তালিকায় দেখা যেতে পারে গ্লেন ম্যাকগ্রার নামও। না, শিগগিরই রাজনীতির ময়দান কাঁপানোর লক্ষ্য নেই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের। তবে ভবিষ্যতের পথ যখন অজানাই, ‘ক্রিকেটার ম্যাকগ্রা’কে ‘এমপি ম্যাকগ্রা’ রূপে দেখা যেতেও পারে। ম্যাকগ্রা বলেছেন, ‘আপনি কখনোই বলতে পারেন না ভবিষ্যতে কী করবেন আপনি। কিন্তু এ মুহূর্তে এটা গুরুত্ব সহকারে বিবেচনা করিনি।’ উল্লেখ্য, এ বছরের শুরুতে পাশাপাশি বসে সিডনি টেস্ট দেখার সময় ম্যাকগ্রাকে রাজনীতিতে নামার প্রস্তাব দেন নিউ সাউথ ওয়েলস ন্যাশনালস নেতা অ্যান্ড্রু স্টোনার। ওয়েবসাইট।রহস্যময় উপহারধূমকেতুর মতো তাঁর আবির্ভাব। মিলিয়েও গেছেন যেন ধূমকেতুর মতোই। অনেক দিন হয়ে গেল খবরে ছিলেন না ইরফান পাঠান। আর খবরে যখন এলেন, একেবারেই অন্য কারণে। স্পট ফিক্সিং আর ক্রিকেটে জুয়াড়ি-বাজিকরদের হানা নিয়ে যখন চারদিকে শোরগোল, সেই সময় জানা গেল, ভারতের এই পেসার নাকি বছর কয়েক আগে দামি উপহার পেয়েছিলেন এক ‘আগন্তুকের’ কাছ থেকে। ইরফান বলেছেন, তিন দফা তাঁকে সেই আগন্তুক যেসব দামি উপহার তাঁকে দিয়েছিল, সেটি তাঁর জন্য কল্পনাতীত। অবশ্য এই উপহারেও পাঠান ভাইদের ছোটজনকে কেনা যায়নি। ইরফানের দাবি, সঙ্গে সঙ্গেই বিষয়টি তিনি জানিয়ে দিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকে। ওয়েবসাইট।