অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্গির চাবুকইংল্যান্ড ছেড়ে সুদূর ইতালিতে পাড়ি জমিয়েছেন। তার পরও অ্যালেক্স ফার্গুসনের কথার চাবুক থেকে নিস্তার মিলছে না রাফা বেনিতেজের। স্প্যানিশ এই কোচ যখন লিভারপুলে ছিলেন, ফার্গির সঙ্গে কথার লড়াই জমত বেশ। বেনিতেজ দায়িত্ব নিয়েছেন ইন্টার মিলানের। লিভারপুলের আজকের এই দৈন্যদশার মূল কারণ হিসেবে দায়ী করলেন বেনিতেজকেই। শুধু তা-ই নয়, ফার্গুসনের দাবি, লিভারপুলের কোচদের সঙ্গে ম্যানইউ কোচের সব সময়ই ভালো সম্পর্ক ছিল, সেই ধারায় ছেদ ঘটিয়েছেন বেনিতেজই। ‘আমি কখনোই ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করিনি। লিভারপুল কোচদের সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল আমার। কিন্তু গত কোচের সময় সেটা বদলে গেছে’—বলেছেন ফার্গি। ওয়েবসাইট।মুরের কাজদক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পরই ফুটবল থেকে অবসর নিয়েছেন ক্রেইগ মুর। অবসরে এখন কী করছেন অস্ট্রেলিয়া ফুটবল দলের সাবেক অধিনায়ক? এমনিতে কী করছেন কে জানে। তবে রাস্তায় মাতলামি করার খবরটা পাওয়া গেছে। শুধু মাতলামি করলে কথা ছিল না। দুবাইতে মাতাল অবস্থায় বচসা করেছেন পুলিশের সঙ্গে। কোথায় নিজেকে সামলে-সুমলে রাখবেন, তা না উল্টো পুলিশের সঙ্গে গণ্ডগোল! ব্যস, আর যায় কোথায়? দুবাই পুলিশ ধরে নিয়ে হাজতে পুরে দিয়েছিল ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডিফেন্ডারকে। পরে জামিনে ছেড়ে দিলেও এখন আদালতে হাজিরা দিতে হবে মুরকে। এএফপি।নাদালের ভবিষ্যৎগ্রিনস্টোন লোবোর কথা সত্য ধরলে মারে, রডিক, জোকোভিচদের অন্য পেশা খোঁজা উচিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে এই ভারতীয় জ্যোতিষী বলছেন, আগামী চার বছর টেনিস-বিশ্ব শাসন করবেন রাফায়েল নাদাল! এই লোবোই কিন্তু ভবিষ্যদ্বাণী করেছিলেন, বিয়ের পর ধোনিকে পার করতে হবে কঠিন সময়। হয়েছেও তাই। লোবো মহাশয় অবশ্য রজার ফেদেরারকে স্বস্তিতেই রেখেছেন। কারণ নাদালের পক্ষে তাঁর রেকর্ড টপকে যাওয়া সম্ভব হবে না বলেই জানিয়েছেন। নাদালের ইনজুরি ফেদেরারের গ্র্যান্ড স্লামের সংখ্যা বাড়িয়ে নেবে এই চার বছরেই। ২০১২ অলিম্পিকের সোনাটিও নাদাল জিততে পারবেন না। তবে ওই বছর নাদাল বিয়ে করবেন, বাবা হবেন ২০১৪-এর আগেই। ওয়েবসাইট।