অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্নের নৈশক্লাবজীবনের একটা বড় সময় তিনি কাটিয়েছেন নৈশক্লাবে। এর পেছনে যে কত টাকা ব্যয় করেছেন, হিসাব রাখা মুশকিল। এবার একটা ভালো বুদ্ধি বের করেছেন শেন ওয়ার্ন। নিজেই খুলে বসছেন নৈশক্লাব। ফুটবলার ডারমট ব্রেরেটনের সঙ্গে যৌথভাবে মেলবোর্নের সবচেয়ে বিলাসবহুল নৈশক্লাবের মালিক হচ্ছেন এই সাবেক স্পিনার। সিডনি আর ভারতেও শাখা খোলার চিন্তাভাবনা চলছে। সিল্ক রোড নামের এই ক্লাবটি কিনতে ওয়ার্ন আর তাঁর ব্যবসায়িক অংশীদারের গুনতে হচ্ছে ৩৫ লাখ ডলার। পুরো মালিকানা অবশ্য তাঁরা পাবেন না, থাকবে ৩০ শতাংশ শেয়ার। এই নৈশক্লাবে আছে আটটি পানশালা, আছে বেশ কয়েকটি রেস্তোরাঁ। এমন খবরও শোনা যাচ্ছে, ক্লাবটির প্রাইভেট রুমের জায়গাটির নাম পাল্টে ‘ক্লাব ২৩’ রাখা হচ্ছে। ওয়ার্ন আর ব্রেরেটনের দুজনের জার্সি নম্বর ছিল ২৩। ওয়েবসাইট।নাভেদের হতাশাস্পট ফিক্সিং বিতর্কে রাতের ঘুম হারাম হওয়ার জোগাড় রানা নাভেদের। ইংল্যান্ড সফরের দলে তিনি নেই, স্পট ফিক্সিং বিতর্কে তাঁর নামও আসেনি। তবু এটাই এখন তাঁর মাথাব্যথার কারণ। ফিক্সিং-বিতর্কের ধাক্কা সামলাতে ব্যতিব্যস্ত পিসিবি প্রধান যে নাভেদের দিকে তাকানোর ফুরসতই পাচ্ছেন না! অস্ট্রেলিয়ার সফরের পারফরম্যান্সে আরও ছয় ক্রিকেটারের সঙ্গে নিষেধাজ্ঞা ও জরিমানা হয়েছিল নাভেদেরও। ইউসুফ, মালিকেরা মাফ পেয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এখনো বহাল নাভেদের এক বছরের নিষেধাজ্ঞা ও ২০ লাখ রুপি জরিমানা। এই পেসারের আশা, পিসিবি প্রধানের সঙ্গে কথা বললে মাপ পেয়ে যাবেন। কিন্তু ইজাজ বাট এতই ব্যস্ত যে নাভেদ তাঁকে ধরতেই পারছেন না। ওয়েবসাইট।শিল্পী ম্যারাডোনাফুটবলার ম্যারাডোনা, কোচ ম্যারাডোনা। সরাসরি মাঠে না নামলেও ম্যারাডোনার রাজনৈতিক জ্ঞানের আভাসও মাঝেমধ্যে মেলে। ম্যারাডোনার আরেকটি প্রতিভার খবর অবশ্য এত দিন গোপনই ছিল। ভালো গানও গাইতে পারেন আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’! সাংবাদিকেরা তন্ন তন্ন করে ভালো-মন্দ সব খবর টেনে বের করলেও ম্যারাডোনার শিল্পী প্রতিভার খবর অজানাই ছিল। অবশেষে হাটে হাঁড়ি ভেঙে দিল বেইজিং আন্তর্জাতিক সাংস্কৃতিক কোম্পানি। গান যখন গাইতে পারেন, তখন কনসার্ট নয় কেন? শিল্পী ম্যারাডোনার জন্য কনসার্টের আয়োজনও করেছে চীনা সংস্থাটি। আগামী নভেম্বরে চীন সফরকালে দুটি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার পাশাপাশি কনসার্ট করবেন ম্যারাডোনা। ওয়েবসাইট।