অন্যকলাম
হতাশ বলেসেরা একাদশে জায়গা না পেলে কার মন ভালো থাকে? শে গিভেনেরও মন ভালো নেই। জো হার্টের কাছে ম্যানচেস্টার সিটি পোস্টের নিচে জায়গাটা হারিয়ে মন যে ভালো নেই, এটা গিভেন সংবাদমাধ্যমেই বলেছিলেন। বলেছিলেন, তিনি খুব হতাশ। তা হতাশ খেলোয়াড়কে দলে রেখে লাভ কী? রবার্তো মানচিনি তাই গিভেনকে ধারে কোথাও পাঠিয়ে দিতে চাইছেন। বলেছেন, যে হতাশ হয়ে যায়, সে চলে যেতে পারে। আপাতত শোনা যাচ্ছে ফুলহাম, সেলটিক বা আর্সেনালে যেতে পারেন গিভেন। গিভেন তো হতাশ হয়ে চলে যেতে পারলেন। আসল হতাশ যাঁর হওয়ার কথা, সেই মানচিনি কী করবেন? কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও তো মনে হচ্ছে ম্যান সিটি যেখানে ছিল সেখানেই পড়ে আছে। এএফপি।সেই গোলপোস্টকথা বলতে পারলে অনেক ইতিহাস শোনাতে পারত তারা। শোনাতে পারত, তারা ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের প্রথম রাগবি বিশ্বকাপ জয়ের সাক্ষী ছিল। শোনাতে পারত, দূর থেকে তারা এই মাঠে টেস্ট-ওয়ানডেতে কত ব্যাট-বলের মহাকাব্যিক লড়াই দেখেছে। তারা গল্প শোনাতে পারত, ১৯৮১ সালে এই মাঠ কীভাবে কেঁপে উঠেছিল বর্ণবাদবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের বোমা হামলায়। তারা দুটি গোলপোস্ট। অকল্যান্ডের ইডেন পার্কের রাগবি গোলপোস্ট। তারা আর মাঠে থাকছে না। ইডেন পার্কের ঐতিহাসিক এই পোস্ট-জোড়া এবার নিলামে বিক্রি করে দেওয়া হবে। ৭০০ কেজি ওজনের এই পোস্ট দুটি বিক্রির উদ্দেশ্য মহৎ—বিক্রির টাকা ব্যয় করা হবে এ মাসেই নিউজিল্যান্ডে আঘাত হানা ভূমিকম্প-দুর্গতদের সহায়তায়। এএফপি।কিচ্ছু নাখেলার মধ্যে হঠাৎই একটা বল তলপেটে এসে লেগেছিল। তারপরই প্রচণ্ড ব্যথা বুকে; দম আটকে আসা একটা অনুভূতি। হাভিয়ের জানেত্তির কি তখন মার্ক ভিভিয়ান ফো-এর কথা মনে পড়ছিল? তা পড়লেও মৃত্যুকে ভয় পাননি ইন্টার মিলান অধিনায়ক। খেলা চালিয়ে গেছেন—শো মাস্ট গো অন। কিন্তু খেলা শেষ করেই ড্রেসিংরুমে এসে ভেঙে পড়েছিলেন। সবাই ভাবছিল ‘দ্য কাপ্তেন’-এর বুঝি হার্ট অ্যাটাক হয়ে গেছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু না। শেষ পর্যন্ত একেবারেই ‘কিচ্ছু না’ বলে তাঁকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। এ-যাত্রা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আর্জেন্টিনা ও ইন্টার মিলান সমর্থকেরা। ওয়েবসাইট।