অন্যকলাম
জালআপলা এডেলের জন্ম, বেড়ে ওঠা ক্যামেরুনে। আর্মেনিয়ার নাগরিকত্ব নিয়ে তাদের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেন। আর ক্লাব ফুটবল খেলেন প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে। এমন তো কত ফুটবলারের ক্ষেত্রেই হয়। কতজনই তো দেশ বদলে ফেলেন। তাই বলে এডেলের মতো কেউ নাম তো বদলান না! এডেলের বিরুদ্ধে সম্প্রতি একটা পত্রিকা অভিযোগ করেছে, এই ফুটবলারটি আর্মেনিয়া ও ফ্রান্সে নিজের আসল নাম ও বয়স লুকিয়ে বসবাস করছেন। তাঁর আসল নাম নাকি আমবোরিসে বেয়ামেনা; বয়স ২৪ নয়, ২৯! অভিযোগটা আসলে এই ফুটবলারের সাবেক কোচ ফিলিবার্টের। তাঁর দাবি, তিনি এডেলের কাছে ৩০ হাজার ইউরো পান। এসব অভিযোগে এডেলকে জিজ্ঞাসাবাদও করেছে প্যারিস পুলিশ। এএফপি।ফুটবলার শিকারশুধু ওয়েইন রুনিই নন, সব ফুটবলারকেই নিজ নিজ স্ত্রী এখন সন্দেহের চোখে দেখতে পারেন। লরেন ভিভার নামে ছদ্মবেশী এক সাংবাদিক গত শনিবার রাতে বেরিয়েছিলেন ‘ফুটবলার শিকারে’। এক ফুটবলারের বান্ধবী সেজে বিভিন্ন নৈশক্লাবে বিভিন্ন ফুটবলারের সামনে ঘোরাঘুরি করছিলেন। আর তাতেই নাকি ঘণ্টা ছয়েকের মধ্যে অন্তত জনা চারেক ফুটবলার তাঁর সঙ্গে ভাব জমাতে চেয়েছেন। এর মধ্যে সেনেগাল ও ব্ল্যাকবার্ন রোভার্সের স্ট্রাইকার এল-হাজি দিউফ, হালসিটির মিডফিল্ডার জিমি বালার্ড, একই ক্লাবের গোলরক্ষক ম্যাট ডিউকও আছেন! সব বলে শেষ পর্যন্ত ওই সাংবাদিক বলেছেন, ‘সবই দেখলাম, কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক এই ফুটবলারদের একবারও পকেট থেকে মানিব্যাগ বের করতে দেখলাম না।’ ওয়েবসাইট।পেলের শুভেচ্ছাপ্রায় আড়াই হাজার ফুট মাটির নিচে এক ছোট্ট কুঠুরিতে বন্দী হয়ে আছেন তাঁরা। উদ্ধার পেতে আরও মাস তিনেক সময় লাগবে। চিলির সান হোসে নামের একটি খনিতে আটকে থাকা এই ৩৩ শ্রমিককে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন, খাবার, ওষুধ পাঠানো হয়েছে। কিন্তু জীবন টিকে থাকলেই কি আর মানুষ বাঁচে! তাঁদের মন বাঁচিয়ে রাখার জন্য বিশেষ পাইপ দিয়ে পাঠানো হয়েছে পেলে-ম্যারাডোনার কিছু ভিডিও। এবার পেলে নিজেই হাত বাড়ালেন দুনিয়াজুড়ে আলোচিত এই শ্রমিকদের দিকে। ‘প্রিয় বন্ধুরা, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি’—এই শুভেচ্ছাবাণী লেখা ও নিজের সই করা একটা জার্সি পাঠিয়ে দিয়েছেন তাঁদের কাছে। ওয়েবসাইট।