অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালে ঘেরানিষেধের বেড়াজালে তাদের আটকানো যায় না। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ঠিকই তারা ঢুকে পড়ে মাঠে; কখনো কখনো দিগম্বর হয়ে। এ রকম এক অনাহূত প্রবেশকারীকে ফুটবল বিশ্বকাপ ফাইনালেও দেখা গেছে। সে ফুটবলে থাক, কিন্তু ক্রিকেটে, অন্তত পার্থে আর এই অনুপ্রবেশকারীদের আর সুবিধা হবে না। গত বছর পার্থে এক অনুপ্রবেশকারীর শিকার হয়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান খালিদ লতিফ। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই ‘ওয়াকা’কে জাল দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। তবে মজার ব্যাপার কি জানেন? ওয়াকা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মাঠে নাকি বেশি ঝামেলা করে টেস্ট দর্শকেরা; টি-টোয়েন্টি দর্শকেরা নয়! ওয়েবসাইট। ম্যারাডোনার গাড়িএই মডেলের একটা নতুন গাড়ির দাম নাকি হাজার তিনেক পাউন্ড। ৩০ বছর পুরোনো একটা একই মডেলের গাড়ি কত দিয়ে কিনতে রাজি? ‘পোর্শে ৯২৪’ নতুন গাড়ির চেয়ে বেশি নিশ্চয়ই নয়। কিন্তু গাড়ি বিক্রেতা পেডরিকো গ্যাসপারি আশা করছেন এই গাড়িটির দাম ৩ লাখ ২০ হাজার পাউন্ডেরও বেশি উঠবে! অবাক হবেন না। ৩০ বছর আগে এই গাড়িটি কিনেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। যে হাত দিয়ে ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন, সেই হাত এই গাড়ির স্টিয়ারিং ছুঁয়েছে; ভক্তদের জন্য এর চেয়ে বেশি আর কী দরকার? ওয়েবসাইট। পিতা উডসবৈবাহিক অবস্থা: অবিবাহিত। টাইগার উডস তাঁর জীবনবৃত্তান্তে নিজেকে ‘ব্যাচেলর’ পরিচয়ই দিচ্ছেন। তবে পিতৃত্ব তো আর মুছে যায়নি। দায়িত্ববান বাবার দায়িত্বও পালন করতে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি যেমন ফ্লোরিডার এক স্কুলে এলেন বাচ্চাদের পৌঁছে দিতে। গত নভেম্বরের পর থেকে সুধী সমাজে খুব একটা ঘোরাঘুরি করতে দেখা যায় না এই গলফ তারকাকে। যাও একটু ঘোরেন, সঙ্গে থাকে নিরাপত্তারক্ষীর দল। এদিনও তাঁর সঙ্গে ছিলেন নিরাপত্তাকর্মীরা। অবশ্য উডসের নিরাপত্তা দেওয়ার চেয়ে তাঁদের বেশি ব্যস্ত থাকতে হয় পাপারাজ্জিদের হটানোর কাজে। যে পাপ করেছেন, তাতে পাপারাজ্জির অত্যাচার তো উডসকে সামলাতে হবেই। ওয়েবসাইট।