অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবট জিতবেইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে বিশেষ করে জার্মানি-ইতালির সঙ্গে লাতিনদের খেলা হলে বলা হয়—যন্ত্রের সঙ্গে শিল্পীর লড়াই। সে লড়াইয়ে কখনো ‘যান্ত্রিক’ ইউরোপ জেতে, কখনো ‘শৈল্পিক’ লাতিনরা। কিন্তু সত্যিই যদি ফুটবলারদের যন্ত্রের মুখোমুখি হতে হয়? যদি কখনো রোবট ফুটবলারদের মুখোমুখি হতে হয় মেসি, রুনি, রোনালদোদের? এখনই ফলাফল কী হবে বলা যাচ্ছে না। তবে রোবট ফুটবলারদের নির্মাতারা দাবি করছেন, ২০৫০ সালের মধ্যে তাদের ‘ফুটবলার’রা যেকোনো সেরা মানবদলকে হারিয়ে দিতে পারবে। আন্তরোবট ফুটবল টুর্নামেন্ট কম হচ্ছে না। সেখানে রোবটদের পারফরম্যান্স দেখে উৎসাহিত কর্মকর্তারা—একদিন মানুষকে হারিয়ে দেবে রোবটরা। তাহলে পেলে-ম্যারাডোনার উত্তরসূরি হবে কোনো জটিল সংখ্যায় চিহ্নিত এক রোবট! ওয়েবসাইট।আরেক জিদানজিনেদিন জিদানের ছেলে এনজো ফার্নান্দেজকে নিয়ে ফ্রান্স আর স্পেনের দড়ি টানাটানি চলছে। আসলে ‘নতুন জিদান’ নাকি আর্জেন্টিনার! না, এনজোর স্বত্ব দাবি করেনি আর্জেন্টাইনরা। ইতালিয়ান ক্লাব পালের্মোর প্রেসিডেন্ট মরিজিও জামপারিনি বললেন, আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরেই আসলে ‘নতুন জিদান’। বিশ্বকাপে মাত্রই কয়েক মিনিটের ঝলক দেখানো পাস্তোরের এক গোলে এবং তারই দাপটে পরশু পালের্মো জুভেন্টাসকে হারিয়েছে ৩-১ গোলে। এই তরুণ তুর্কিকে কেনার জন্য এরই মধ্যে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি থেকে টাকার বস্তা গোছানো হচ্ছে বলে খবর। তাহলে জিদান হচ্ছেনই পাস্তেরো। জামপারিনির মতে, পাস্তেরো দুই বছরের মধ্যে মেসিকেও ছাড়িয়ে যাবেন! ওয়েবসাইট। সন্তান অভিলাষীপ্রেম করছেন বছর তিনেক ধরে। ব্রিটিশ ফর্মুলা ওয়ানের চালক ২৫ বছর বয়সী লুইস হ্যামিল্টনের ৩২ বছর বয়সী বান্ধবী নিকোল শেরজিঙ্গারের এবার ইচ্ছে হয়েছে তিনি মা হবেন। নারী যখন, সন্তানের মুখে মধুর ‘মা’ ডাক শোনার অভিলাষ জাগাটা স্বাভাবিক! তবে পশ্চিমা হয়েও শেরজিঙ্গার মা হতে চান বিয়ের পর। রিয়ালিটি শো এক্স-ফ্যাক্টরের বিচারক বহুমুখী প্রতিভার অধিকারী এই মার্কিন নারী বলেছেন, ‘আমি সত্যিই প্রাচীনপন্থী। আমি আগে চাই বিয়ে, পরে বাচ্চাকাচ্চা।’ তা মা তিনি বিয়ের পরই হোন। তবে দুজন পরস্পরের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। ‘লুইস সব সময়ই বলে যে আমি একজন হব আদর্শ মম। আমিও জানি, ও একজন মহান পিতা হবে’—বলেছেন শেরজিঙ্গার। ওয়েবসাইট।