অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষসেরা মাশেষ পর্যন্ত রুনিদের সম্পর্কটা টিকবে তো? রুনির সঙ্গে কলিনের সম্পর্ক টিকুক না টিকুক, এই সম্পর্কটা কখনোই মুছে যাবে না যে কাইয়ের মা কলিন আর রুনি বাবা। অন্য নারীর সঙ্গে রুনির গোপন সম্পর্কের কথা জানার পর থেকেই অন্তর্দহনে পুড়ছেন কলিন। সঙ্গে থাকা ছেলে কাই কিছুটা হলেও তাকে ভুলিয়ে রাখছে সেই যন্ত্রণা। কাইয়ের কল্যাণে আরও একটি সুখবর পেলেন কলিন। ইংল্যান্ডের বর্ষসেরা ‘সেলিব্রিটি মম’-এর প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন ২৪ বছর বয়সী কলিন। ২০ জনের ছোট্ট তালিকায় আছেন গত বছরের বর্ষসেরা মা কিম মার্শও। বাকি ১৯ জনকে ঠেলে কলিন চূড়ান্ত বিজয়ী হবেন কি না, জানা যাবে ৪ নভেম্বর। ওয়েবসাইট।ডুমুরের ফুলঅবশেষে ডুমুরের ফুলের দেখা পেয়েছেন রানা নাভেদ। অনেক ঘোরাঘুরি করেও ইজাজ বাটের দেখা পাচ্ছিলেন না বলে পাকিস্তানি পেসার আক্ষেপ করেছিলেন কয়েক দিন আগে। সাম্প্রতিক নানা বিতর্কে ত্রিশঙ্কু অবস্থায় থাকা পিসিবি প্রধান নাভেদকে দেওয়ার মতো সময় পাচ্ছিলেন না। দিল্লি-দুবাই হয়ে দেশে ফেরার পর অবশেষে বাটের সঙ্গে দেখা করতে পেরেছেন নাভেদ। আলোচনা নাকি ফলপ্রসূও হয়েছে। বাট আশ্বাস দিয়েছেন, নাভেদের শাস্তি মওকুফের আবেদন ভেবে দেখার। অস্ট্রেলিয়ার সফরে বাজে পারফরম্যান্সের জন্য যে সাতজনের শাস্তি হয়েছিল, তাঁদের মধ্যে স্রেফ নাভেদের শাস্তিই বহাল আছে। ওয়েবসাইট।ধর্মের পথেবিশ্বকাপে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচের সেই গোলটির কথা মনে আছে নিশ্চয়ই। বাকি পৃথিবী ভুলে গেলেও রবার্ট গ্রিনের পক্ষে জীবনেও ভোলা সম্ভব নয়। ওই গোল যে জীবনই পাল্টে দিয়েছে তাঁর! ইংলিশ গোলরক্ষক এতটাই পাল্টে গেছেন, এখন পুরোপুরি ধর্মকর্মে মন তাঁর। না, ফুটবল ছেড়ে দেননি। তবে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেমসির দূরপাল্লার শট গ্লাভসে লেগে জালে ঢুকে যাওয়ার পর থেকেই দলে জায়গা হারিয়ে ভুলের খেসারত দিচ্ছেন। খেসারত যত দিন দেওয়ার দিতে তো হবেই। তবে যন্ত্রণা ভোলার একটা পথ খুঁজে নিয়েছেন গ্রিন—ধর্মীয় নির্দেশনা। বিশ্বকাপের পর থেকেই ক্লাবের ধর্মযাজক অ্যালান বোল্ডিংয়ের কাছে নিয়ম করে যাচ্ছেন তিনি। ধর্মযাজক বোল্ডিংই জানিয়েছেন, গ্রিন প্রতি শুক্রবারই তাঁর কাছে যান। গ্রিনকে সাহায্য করবেন বলে আশ্বাসও দিয়েছেন ধর্মযাজক। ওয়েবসাইট।