অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারডিউর ঢুঁশ

ঢুঁশ বললেই মনে পড়ে জিনেদিন জিদানকে। এখন থেকে অ্যালান পারডিউর নামটাও মনে করতে হবে। জিদানের চেয়ে পারডিউর ‘কীর্তিটা’ বরং বড়, পারডিউ তো খেলোয়াড় নন, কোচ! ঘটনাটা গত পরশু হাল-নিউক্যাসল ম্যাচে। হালের ডেভিড মেইলার বল আনতে ছুটে গিয়েছিলেন প্রান্তসীমায়। নিউক্যাসল কোচ পারডিউ ঢুঁশ মেরে বসেন তাঁকে। সঙ্গে সঙ্গেই তাঁকে ডাগআউট থেকে বিদায় নিতে হয়, জরিমানাও হয়েছে এক লাখ ইউরো। এটা শুধু নিউক্যাসলের শাস্তি, এফএ তো তদন্তই শুরু করেনি। পারডিউ অবশ্য পরে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। কিন্তু তাতে কি আর শাস্তি এড়ানো যায়? এএফপি।

উন্মোচন

ফুটবলে বর্ণবাদ নিয়ে ইংলিশরাই গলা ফাটায় বেশি। সল ক্যাম্পবেলের কথা শুনে তো মনে হচ্ছে, সেটা নিছকই লোক দেখানো। ভেতরে ভেতরে বর্ণবাদ চর্চা ইংলিশরাই বেশি করে! গতকাল সানডে টাইমস-এ ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডারের আত্মজীবনীর সারপত্র প্রকাশিত হয়েছে। তাতে সাবেক টটেনহাম ও আর্সেনাল ডিফেন্ডারের অভিযোগ, এফএ-ই বর্ণবাদ পোষণ করে। কালো কোনো খেলোয়াড় অধিনায়ক হোক, এটা নাকি ইংলিশরা চায় না, ‘আমার বিশ্বাস, আমি যদি শ্বেতাঙ্গ হতাম, আমি ১০ বছরেরও বেশি ইংল্যান্ডের অধিনায়ক থাকতাম, এটা খুবই স্বাভাবিক।’ ইংল্যান্ডের হয়ে ৭৩টি ম্যাচ খেলা ক্যাম্পবেল মাত্র তিন ম্যাচে অধিনায়ক ছিলেন। তা-ও প্রীতি ম্যাচে। এএফপি।