অন্যকলাম
লির পরাজয়ক্রীড়া প্রতিবেদক একটু তো মন খারাপ করতেই পারেন ব্রেট লি। মঞ্চে দাঁড়িয়ে সবে বক্তব্য শুরু করেছেন, অমনি একটা হইহুল্লোড় পড়ে গেল পুরো হল রুমে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলের সব আলো কেড়ে নিলেন প্রবেশদ্বার দিয়ে মাত্রই ঢোকা সঞ্জয় দত্ত। ক্যামেরার ফ্ল্যাশ, দর্শকদের আগ্রহ এমন কি আয়োজকদের পুরো ব্যস্ততাও তাঁকে ঘিরে। বুক খোলা সাদা শার্ট আর জিন্স পরা বলিউড তারকার কাছে বড় ম্লান দেখাচ্ছিল স্যুটেড-বুটেড গতিতারকাকে। এ যেন বলিউডের কাছে ক্রিকেটেরই পরাজয়! পরিস্থিতি সামাল দেওয়ার মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকলেন কিংকর্তব্যবিমূঢ় লি। বাংলাদেশে ভারতের ভিএইচ গ্রুপের প্রতিষ্ঠান উত্তরা ফুডস অ্যান্ড ফিডস লিমিটেডের শুভযাত্রা অনুষ্ঠানে ব্রেট লি-সঞ্জয় দত্ত ছাড়াও আসার কথা ছিল টেনিস তারকা সানিয়া মির্জাসহ আরও কয়েকজন বলিউড তারকার। লি’র মতোমুন্না ভাই এমবিবিএস-এর আলোয় হারিয়ে যাওয়ার ভয়েই কি এলেন না তাঁরা?এবার সাপ!শনির দশা যেন কাটছেই না। একের পর এক ঝুটঝামেলায় বারবার হোঁচট খাচ্ছে দিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস। সর্বশেষ শোনা গেল, গেমসের ভিলেজে নাকি এবার পাওয়া গেছে সাপ! দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটদের যেখানে থাকার কথা, সেখানেই নাকি ঘাপটি মেরে ছিল সর্পবাবাজি। দিল্লির দক্ষিণ আফ্রিকান হাইকমিশনার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘সবকিছুর সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেখানে গিয়ে থাকতে পারি না। আমরা ভীষণ উদ্বিগ্ন। সাপ পাওয়া গেলে সেখানে তো আমরা আমাদের অ্যাথলেটদের থাকতে বলতে পারি না।’ পিটিআই।বাচাল নেভিলবেশি কথা বললে নাকি আয়ুক্ষয় হয়। খোদ অ্যালেক্স ফার্গুসনকেও মনে হচ্ছে এই ‘মতবাদে’ বিশ্বাসী। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বলেছেন, গ্যারি নেভিল নাকি কথা বলে বলে শক্তিক্ষয় করছেন অহেতুক। ম্যানইউয়েরই আরেক ‘বুড়ো খেলোয়াড়’ রায়ান গিগসের কাছ থেকে স্বল্পভাষী হওয়ার উপায় জেনে নেওয়ার পরামর্শ নেভিলকে দিয়েছেন ফার্গি। ‘কিছু কিছু লোক আছে কথা বলে বলে নিজেদের ক্লান্ত করে ফেলে। গ্যারি আসলে খুবই আবেগপ্রবণ। এ কারণে ওর শক্তিক্ষয় হয়’—বলেছেন কোচ। শুধু নিজের নয়, কানের কাছে ভজর ভজর করতে করতে নাকি নেভিল সতীর্থদেরও শক্তিক্ষয় করে চলেছেন! ওয়েবসাইট।