অন্যকলাম
জহুরিএই ছেলেটাকে আমি দলে চাই-ই চাই’—প্রধান নির্বাচকের কাছে গোঁ ধরেছিলেন সেই সময়ের ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এক নির্বাচক, ‘পাগল হয়ে গেলে নাকি? যে ছেলে শর্ট বল খেলতে পারে না, সে খেলবে ভারতীয় দলে!’ কাকে নিয়ে লড়াই হচ্ছিল, জানেন? বীরেন্দর শেবাগ! সেই লড়াইয়ে জয় হয়েছিল সৌরভের জেদের, ‘দাদা’ জিতেছেন পরেও। শেবাগের অসাধারণ পারফরম্যান্সই প্রমাণ করেছে, ভুল লোককে নিয়ে বাজি ধরেননি সৌরভ। সেই নির্বাচককে সৌরভ জবাব দিয়েছিলেন কি না, জানা যায়নি। তবে এখন গর্বভরে বলছেন, ‘অনেকেই বলেছিল, শেবাগের ফুটওয়ার্ক নেই, শর্ট বল খেলতে পারে না। অথচ দেখুন, আজ ও কোথায়!’ ওয়েবসাইট।পাকিস্তানের পাশেএকের পর এক কেলেঙ্কারিতে জর্জরিত পাকিস্তানের ক্রিকেট বুঝি আবারও একঘরে হতে চলেছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আর রাজনীতির মেরুকরণের হিসাব কষা চলে না। তার পরও কিন্তু বন্যাদুর্গত পাকিস্তানের পাশে কোনো ক্রিকেট-খেলুড়ে দেশের এগিয়ে আসার খবর পাওয়া যায়নি। ঠিক সেই সময় অপ্রত্যাশিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের জন্য এক লাখ ইউরো দান করেছে তারা। পরশু ইতালির পাকিস্তানের রাষ্ট্রদূত তাসনিম আসলামের উপস্থিতিতে এক লাখ ইউরোর চেকটি ইতালিয়ান রেডক্রসের সভাপতি প্যাত্রিজিয়া রাভাইওলির হাতে হস্তান্তর করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিয়ানকার্লো আবেতে। এএফপি।মন্ত্রী গ্রেপ্তারজল যে গড়াতে গড়াতে এত দূর পৌঁছাবে, কে ভেবেছিল। টোগোর সেই ভুয়া দলকে বাহরাইনে পাঠানোর অভিযোগে এখন জেলহাজতে বন্দী খোদ সাবেক ক্রীড়ামন্ত্রী আন্তোইন ফলি। দিনভর তাঁকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলি ছাড়াও পুলিশি জেরার মুখে পড়েছেন টোগো ফুটবল সংস্থার অন্তর্বর্তী কমিটির দুই সদস্য। গত ৭ সেপ্টেম্বর বাহরাইনে গিয়ে ৩-০ গোলে হেরে আসে টোগোর একটি দল। আফ্রিকান দেশটির পক্ষ থেকে জানানো হয়, ওই দলটি মোটেও টোগোর জাতীয় দল নয়। পরে জানা গেছে, জাতীয় দলের সাবেক কোচ বানা টিচানিলের নেতৃত্বে একটি দল আসলেই খেলে এসেছে ফুটবল ফেডারেশনকে না জানিয়ে। তিন বছরের জন্য নিষিদ্ধ টিচানিল অবশ্য ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন। এএফপি।