অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকিএ মাসেই কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ জিতে ফেডারেশনকে না জানিয়ে রাতে হোটেল রুমে এক পার্টি দিয়েছিলেন মেক্সিকান ফুটবলাররা। কিন্তু ফেডারেশনের কাছে এটি গর্হিত অপরাধ। পার্টি দেওয়ার অভিযোগে দোষী ফুটবলারদের শায়েস্তা করতে দুজনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ এবং অন্য ১১ জনকে মোটা দাগের জরিমানা করেছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। এত কষ্টে দেশের জন্য জয় ছিনিয়ে আনা হলো, আর স্রেফ অনুমতি না নেওয়াতেই শাস্তি! বিশ্বকাপ অধিনায়ক মার্কেজের নেতৃত্বে ফুটবলাররাও বোর্ডকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, শাস্তি না তোলা হলে জাতীয় দল বর্জন করবেন তাঁরা! রীতিমতো চিঠি লিখে হুমকি, ফেডারেশন কি সরে দাঁড়াবে কঠোর অবস্থান থেকে? ওয়েবসাইট।মেসি-ডোনা বৈঠক?ডিয়েগো ম্যারাডোনা রাশিয়ায়। লিওনেল মেসিও। দুইয়ে দুইয়ে পাঁচ মিলিয়ে রটে গেল, কোচের চাকরি ফিরে পেতে ম্যারাডোনা নাকি দলের সবচেয়ে বড় তারকার সমর্থন আদায়ে ব্যস্ত। মেসি যে আবার সার্জিও বাস্তিতার লোক বলে একটা রটনাও আছে। কিন্তু পুরো খবরটি শেষ পর্যন্ত গুজব বলে প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনার দুই যুগের দুই তারকা রাশিয়ায় এসেছেন ঠিকই। কিন্তু এ ধরনের কোনো বৈঠক তাঁদের মধ্যে হয়নি। ম্যারাডোনা রাশিয়ায় এসেছেন আসলে একটা দাতব্যপ্রতিষ্ঠানের আমন্ত্রণে। অল্প সময়ের মধ্যে এখানে ৫ লাখ ডলারও তুলে নিয়েছেন তিনি নিজের ফুটবল কারিশমা দেখিয়ে। এএফপি, ওয়েবসাইট। হিউজের স্মৃতিব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তাঁর অধিকারে। এত বড় একজন ক্রিকেটার এত বিনয়ী হয় কী করে? সেই কবে একদিন এই যুগের ‘ব্র্যাডম্যান’ শচীন টেন্ডুলকারের পাশে বসে কফিতে চুমুক দিতে দিতে নানা বিষয়ে কথা বলেছিলেন ফিলিপ হিউজ, টেন্ডুলকারের বিনয় এখনো আচ্ছন্ন করে রেখেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারটিকে। ভুলতে পারেননি তাঁর দেওয়া পরামর্শের কথাও। তবে মানুষ টেন্ডুলকার তার চেয়েও মোটা দাগ দিয়ে রেখেছে হিউজের স্মৃতিতে। এর আগে যখন মুম্বাইতে এসেছিলেন, তাঁর সঙ্গে বসে কফি খেয়েছিলেন। অনেক কথাও হয়েছিল দুজনের মধ্যে। সেই থেকেই তাঁর মনে খুবই চমৎকার এবং বিনয়ী এক মানুষ হিসেবে টেন্ডুলকারের ছবি আঁকা। কিন্তু কাল থেকে শুরু টেস্ট সিরিজে টেন্ডুলকারের ব্যাট কি বিনয়ী থাকবে হিউজদের বিপক্ষে? ওয়েবসাইট।