অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্গির আড়িআগামী এক মাস সাংবাদিকদের সঙ্গে একটা কথাও বলবেন না বলে জানিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। মিডিয়ায় কথা বলার ব্যাপারে স্যার ফার্গি নিজেই অনেক সময় তাঁর শিষ্যদের ওপর নিষেধাজ্ঞা দেন। এবার তাঁকেই নিষেধাজ্ঞা দিল, কে সেই দুঃসাহসিক ব্যক্তি? ফার্গুসন নিজেই! তা এই স্বেচ্ছানির্বাসনের কারণ কী? তথ্যবিকৃতি। ম্যানইউ-লিভারপুল ম্যাচের পর ফার্গুসন মন্তব্য করেছিলেন, জন ও’শেয়ার লাল কার্ডটি ফার্নান্দো তোরেস আসলে আদায় করে নিয়েছেন। মানে লিভারপুল স্ট্রাইকারের বিরুদ্ধে এক রকম প্রতারণার অভিযোগই এনেছিলেন। কিছু কিছু সাংবাদিক ‘প্রতারক’ শব্দটা উদ্ধৃতির মধ্যে রাখায় ফার্গুসন ক্ষিপ্ত। কালকের নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি। আগামী এক মাস এই আড়ি চলতে পারে বলেই শোনা যাচ্ছে। ওয়েবসাইট।কে বড়?ডিয়েগো ম্যারাডোনা নাকি সার্জিও বাতিস্তা? কোচ হিসেবে কে ভালো? জার্মানির কাছে ম্যারাডোনার দল হেরেছে ৪-০ গোলে, আর বাতিস্তার আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে ৪-১-এ। এই সহজ সমীকরণ বলবে, বাতিস্তাই ভালো। বেশ, এভাবেই যদি হিসাব করেন, তাহলে নিজস্ব সূত্র আছে ম্যারাডোনারও। তাঁর যুক্তি, ‘আমি গোল করেছি ২০০, বাতিস্তা মোটে ৩টি। আমিই তো ওর চেয়ে এগিয়ে।’ ম্যারাডোনা ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার, বাতিস্তা ডিফেন্সিভ। দুজনের গোল দিয়ে তুলনা কী করে হয়? ম্যারাডোনারও পাল্টা যুক্তি শুনতে হবে তাতে, জার্মানির ম্যাচটি ছিল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার, আর স্পেনের ম্যাচটা ছিল প্রীতি—এই দুটোরই তুলনা বা হয় কী করে! ওয়েবসাইট। নিরাপত্তার স্বরূপদিল্লি গেমসের হাজারটা খুঁত বের করেছে অস্ট্রেলিয়া। নিরাপত্তাব্যবস্থা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। এবার অস্ট্রেলিয়াকে নিরাপত্তা কাকে বলে বুঝিয়ে দিল ভারত। নির্ধারিত প্রবেশপত্র দেখাতে না পারায় গেমসের ভিলেজে ঢুকতে দেওয়া হয়নি অস্ট্রেলিয়ার মন্ত্রী মার্ক আরবিবের গাড়ি। শুধু তা-ই নয়, তাঁর দেহও তল্লাশি করা হয়েছে। গেমসের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, কে মন্ত্রী আর কে সাধারণ মানুষ, সেটা দেখা তাঁদের কর্তব্য নয়। ওদিকে মন্ত্রী মহোদয় নাকি এতে মোটেও নারাজ হননি। বরং তিনি খুশি। ‘এর থেকেই বোঝা গেল নিরাপত্তাব্যবস্থা কত ভালো’—বলেছেন আরবিব। ওয়েবসাইট।