অন্যকলাম
মারের আশাস্কটল্যান্ডের প্রতিনিধি হয়ে দিল্লি কমনওয়েলথ গেমসের টেনিসে অংশ নেবেন মারে। না, এই মারে বিশ্বের চতুর্থ সেরা ইউএস ও অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালিস্ট অ্যান্ডি মারে নন। তাঁর বড় ভাই, জেমি মারে। অ্যান্ডির অনুপস্থিতিতেই দিল্লিতে আসার সুযোগ হয়েছে। সুযোগ যেভাবেই আসুক, বিখ্যাত ‘মারে’ নামের মর্যাদা রাখতে সোনাই জেতা উচিত! সোনার আশাই করছেন জেমি। একটা নয়, অ্যান্ডির এক বছরের বড় জেমি ভারতে সোনা জিততে চান তিনটি, এককে, দ্বৈতে এবং মিশ্র দ্বৈতে। দ্বৈত-মিশ্র দ্বৈতে জেমি দারুণ। ২০০৭ উইম্বলডনে সার্বিয়ার ইয়েলেনা জাঙ্কোভিচের সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন মিশ্র দ্বৈত শিরোপা। দিল্লিতে তাঁর দ্বৈত পার্টনার কলিন ফ্লেমিং এবং মিশ্র দ্বৈতে মাইরি ব্রাউন। দেখা যাক কী হয়! ওয়েবসাইট।রিয়াল-বিদ্বেষীজন্মেছেন বুলগেরিয়ায়। কিন্তু বার্সেলোনায় দুই দফায় সাত বছর কাটিয়ে গেছেন বলে নিজেকে কাতালানদের একজনই মনে হয় রিস্টো স্টয়চকভের। লিওনেল মেসির হাতে ইউরোপিয়ান গোল্ডেন বুট তুলে দেওয়ার অনুষ্ঠানে ছিলেন। সেখানেই এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, রিয়াল মাদ্রিদের এই দলটার মান কি বার্সেলোনার সমান? যে উদ্দেশ্যে প্রশ্নটা করা, স্টয়চকভ সেটা পূর্ণ করে দিলেন। ১৯৯৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দিলেন বিতর্কিত উত্তর, ‘রিয়াল নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না, ঘেন্না লাগে। ওদের নিয়ে আমি কখনোই কোনো কথা বলি না। অন্য কোনো দলের ব্যাপারে জানতে চান তো বলুন।’ এতটা রিয়াল-বিদ্বেষ বোধহয় কাতালানদেরও নেই! ওয়েবসাইট।হিটলার-শরণপাঁচ দিন ধরে খেলার পর ম্যাচের ফল ড্র—হিটলার নাকি ক্রিকেট খেলাটার নামই শুনলেই তেলে-বেগুনে জ্বলে উঠতেন! কিন্তু যদি এমন হয়, মৃত্যুর ৬৫ বছর পর সেই হিটলারই কোনো ক্রিকেট দলের ম্যানেজার হলেন। এটা রসিকতা। তবে নানা কলঙ্কের দাগমাখা পাকিস্তানের ক্রিকেটকে পথে ফেরাতে দলে হিটলারের মতো ম্যানেজার খোঁজা হচ্ছে। যিনি কঠোর হাতে নিয়ন্ত্রণ করবেন ক্রিকেটারদের। বিশেষ করে বিদেশ সফরে। অভিনব এই আইডিয়াটা পাকিস্তানের ক্রীড়াবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইকবাল মোহাম্মদ আলীর। ‘এই দলটিতে হিটলারের মতো একজন ম্যানেজার প্রয়োজন। যিনি হবেন কঠোর এবং কোনো খেলোয়াড়ের পক্ষ নেবে না’—বলেছেন তিনি। ওয়েবসাইট।