অন্যকলাম
মনোবিদের খোঁজকলঙ্ক ধুয়েমুছে ফ্রান্স ফুটবলে শ্বেতশুভ্র ভাবমূর্তি ফিরিয়ে আনবেন—জাতীয় দলের কোচ লরাঁ ব্লাঁর কাছে এটাই প্রথম চ্যালেঞ্জ। কিন্তু চাইলেই কি রাতারাতি সব বদলানো সম্ভব? সম্ভব যে নয়, সেটা কদিনেই বুঝে গেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্লাঁ। তবে তাঁর ইচ্ছার কমতি নেই। দলকে আমূল পাল্টে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ ব্লাঁ খুঁজে ফিরছেন নানা রাস্তা। মনের ভূত তাড়িয়ে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করতে পারে, এমন একটি উপায় পেয়েও গেছেন ফ্রান্সের কোচ। উপায়টা কী? কী আবার, মনোবিদ! ব্লাঁর বিশ্বাস, দলে একজন মনোবিদ নিয়োগ দিলেই সমস্যার সমাধান। ‘ফ্রান্স দলের জন্য একজন মনোবিদ খুঁজছি আমি’—বলেছেন ব্লাঁ। ওয়েবসাইট।অর্থেই অনর্থতবে কি আসলেই অর্থ সকল অনর্থের মূল? ফ্যাবিও ক্যাপেলোর কথা শুনে তো তা-ই মনে হচ্ছে। ইংল্যান্ডের ইতালিয়ান কোচ মনে করছেন, তাঁর দলের তারকা ফুটবলারদের লাগামহীন ব্যক্তিজীবনের নেপথ্যে আছে দেদার টাকা। ‘এরা বয়সে তরুণ, অজস্র টাকার মালিক। এত টাকার কারণেই কিছু কিছু খেলোয়াড় ভুগছে। অর্থ কখনো কখনো অনর্থ ডেকে আনে’—বলেছেন ক্যাপেলো। তাঁর ‘শাসনামলে’ই ওয়েইন রুনি, জন টেরি, অ্যাশলি কোল, স্টিভেন জেরার্ডরা মাঠের বাইরের কারণে শিরোনাম হয়েছেন খবরের। অবশ্য শুধু ইংল্যান্ড নয়, এ ধরনের সমস্যা স্পেন ও ইতালিতেও আছে বলে মন্তব্য করেছেন ক্যাপেলো। দুই হাতে টাকা ওড়াতে গেলে অনর্থ তো হবেই। ওয়েবসাইট।এবার জুমাদক্ষিণ আফ্রিকান অলিম্পিক কমিটির প্রধান গিডিওন স্যাম সেদিন বন্ধুবেশে ভারতের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, দরকার হলে তিনি নিজে টয়লেট পরিষ্কার করবেন। স্যামকে অবশ্য টয়লেটে হাত লাগাতে হয়নি। গিডিওনের মতোই বন্ধুত্বের দাবি উচ্চকিত এবার দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জ্যাকব জুমার কণ্ঠে। কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতকে আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি! ডারবানে দুই দিনব্যাপী প্রবাসী ভারতীয় দিবসে এসে জুমা বলেছেন, ‘আমি ভারতের জন্য শুভকামনা জানাই।’ দক্ষিণ আফ্রিকানদের এই ভারতপ্রীতির কারণ? নাক-উঁচু পশ্চিমাদের জবাব দেওয়া। দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপ নিয়ে অনেক নেতিবাচক কথাই বলেছিল পশ্চিমা বিশ্ব। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ সফল হয়েছে। জুমার চাওয়া ভারতও নিন্দুকদের ভুল প্রমাণ করে দেখিয়ে দেবে! ওয়েবসাইট।