অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ইয়ংবিশ্বকাপ ফাইনালের সেই দৃশ্যটি ভুলে গেছেন? বল ছাড়া হল্যান্ডের নাইজেল ডি ইয়ং জোরাল লাথি মেরে দেন স্পেনের জাভি আলোনসোর বুকে। লোকে কুংফু-কারাত বলে ঠাট্টা-বিদ্রূপ করলেও ইয়ং বলেছিলেন, তাঁর একটুও অনুশোচনা হচ্ছে না। তিনি যে এমনই, প্রমাণ আরও একবার মিলল। পরশু ভয়ংকর ট্যাকল করে নিউক্যাসলের হাতেম বেন আরফার পা-টাই ভেঙে দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়। কাকতালীয়ভাবে এবারও বিষয়টি রেফারির চোখ এড়িয়ে গেছে। তা যাক, ওই ঘটনার কারণে ইয়ং হল্যান্ড দল থেকে বাদ পড়েছেন, আর..। আর এক টেলিভিশন বিশেষজ্ঞ বলেছেন, ‘ইয়ং একটা দাগি অপরাধী, ওকে ফুটবল থেকে বের করে দেওয়া উচিত!’ স্পার্তা রটারডামের কোচ বলছেন, ‘ওর মানসিক চিকিৎসক দেখানো দরকার!’ ওয়েবসাইট।দ্বিতীয় মধুচন্দ্রিমা!বিয়ে পুরুষকে স্থিরতা দেয়—ওয়েইন রুনির জীবনে কথাটি বড় সত্যি হয়েই দেখা দিয়েছিল। কলিন ম্যাকলফলিনের সঙ্গে বিয়ের পর রুনির মাথাটা হয়েছিল ঠান্ডা। মাঠে হুটহাট মেজাজ খারাপ করার ঘটনা এর পর কমই ঘটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার। কিন্তু কিছুদিন না যেতেই রুনি আবার বদলে গেলেন। চোখ ধাঁধানো ফর্ম নেই। বিয়েবহির্ভূত অনৈতিক সম্পর্কে নষ্ট ঘরের সুখ। ক্রমেই আলগা হচ্ছে স্ত্রী কলিনের সঙ্গে সম্পর্কের সুতো। কিন্তু রুনি আবার সুখ ফিরে পেতে চান। একটা মধুচন্দ্রিমা জীবনটাকে বদলে দিয়েছিল। আরেকটা ‘মধুচন্দ্রিমা’ করতে কলিনের সঙ্গে বিশ্বের অন্যতম রোমান্টিক শহর প্রাগে গেছেন রুনি। তাতে যদি সেই সুদিন ফেরে। ওয়েবসাইট। একি কাণ্ড!একটা বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে অতঃপর তদন্ত তদন্ত খেলায় মাতাটা তা হলে পাকিস্তানিদের নিয়ম! পরশু দিল্লি কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা নিয়ে বেশ একটা কাণ্ডই ঘটিয়ে বসেছে পাকিস্তানিরা। কথা ছিল পতাকা বহন করবেন মেলবোর্ন কমনওয়েলথ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক সুজাউদ্দিন মালিক। কিন্তু পতাকা বহন করেন পাকিস্তান দলের নেতা এবং সিন্ধু প্রদেশের ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আলী শাহ। মন্ত্রী বলে কথা! ঘটনা ওখানেই শেষ না। পরে এটা নিয়ে ভারোত্তোলক দল-শাহ পক্ষের মধ্যে বাগিবতণ্ডা এমনকি হাতাহাতির গুজবও উঠেছে। অপমানিত বোধ করে টুর্নামেন্ট বয়কটের হুমকিও দেয় ভারোত্তোলক দল। পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীকে কলঙ্কিত এই ঘটনা দ্রুত তদন্তের জন্য কঠোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। দেখা যাক! ওয়েবসাইট।