অন্যকলাম
তাঁরা কোথায়?দিল্লি থেকে প্রতিনিধিকমনওয়েলথ গেমসে বাংলাদেশের পদকের ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল—এটা জানাই। বাংলাদেশ দল কাল ব্রোঞ্জ জিতেছেও। কিন্তু পদক জয়ের মুহূর্তে দেখা মিলল না বাংলাদেশ কন্টিনজেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। বাংলাদেশ দলের শেফ দ্য মিশন নুরুল ফজলের দাবি, ‘শ্যুটিংয়ে গিয়েছিলাম, তবে পদকের ওই ইভেন্টটা শেষ হওয়ার পর। আসলে অন্যান্য ভেন্যুতেও তো যেতে হচ্ছে। অনেক কাজ।’ আসল ঘটনা যা-ই হোক না কেন, পদক জয়ের সময়ও কর্মকর্তাদের পাশে না পাওয়াটা অশোভনই দেখিয়েছে। এ নিয়ে খেলোয়াড়েরা খানিকটা অসন্তুষ্ট বলেই মনে হলো।ফিফার ঋণ!২০৮টি ফুটবল ফেডারেশনকে নিয়ন্ত্রণ-পরিচালনা করা ফিফার নিশ্চয় অনেক টাকা। তা কত হতে পারে? ২০০৯-এর ডিসেম্বরের হিসাবে দেখা যাচ্ছে, সব মিলিয়ে ফিফার মোট সম্পত্তির পরিমাণ ১৮৬ কোটি মার্কিন ডলারের বেশি! এত সম্পদ থাকতেও কিন্তু ফিফা দিব্যি বয়ে বেড়াচ্ছে ঋণের বোঝা! সেই ঋণটাও বিশ্বের নিতান্তই সাধারণ মানুষের কাছে। গত বিশ্বকাপের সময় অনলাইনে কেনা টিকিট পরে ফিরিয়ে দিয়েছিল অনেকেই। নির্ধারিত সময়ের আগে টিকিট ফিরিয়ে দিলে টাকাও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছিল ফিফা। কারণ, সেই টিকিট অন্য দর্শকের কাছে বিক্রিও করা হয়েছে। প্রথম দফায় ২১ হাজার ৫০০ জনকে টিকিটের মূল্য ফিরিয়ে দিলেও এখনো দুই হাজারের বেশি মানুষ টাকা পাবে ফিফার কাছে। আসুন প্রার্থনা করি, ফিফা যেন শিগগির ঋণমুক্ত হয়! ওয়েবসাইট।খেলতে গিয়েশৌখিন ফুটবলারের তালিকায় ওপরের দিকেই থাকবে বলিভিয়ার প্রেসিডেন্ট এভো মোরালেসের নাম। উপলক্ষ পেলেই নামেন মাঠে। তবে ফুটবলার মোরালেসের দুনিয়াব্যাপী খ্যাতি রাজধানী লাপাজের সেই ম্যাচটি দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে বলে লাপাজের আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা কেড়ে নিতে চেয়েছিল ফিফা। প্রতিবাদে নিজেই নেমে পড়েছিলেন মাঠে। ৫০ বছর বয়সী মোরালেস পরশু আবার এক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে এবার হয়েছে বিপত্তি। প্রতিপক্ষের অধিনায়ক বিরোধী দল ‘এমএসএম’-এর প্রধান ডানিয়েল গুস্তাভো কার্তাজেনার গুরুতর ট্যাকলে পায়ে চোট পেয়েছেন তিনি। চিকিৎসা চলছে জোরেশোরেই। চিকিৎসকের নির্দেশ, বিশ্রামে থাকতে হবে তিন-চার দিন। ওয়েবসাইট।