অন্যকলাম
সমর্থকের কাণ্ডক্রীড়া প্রতিবেদক মোহামেডানের দলবদলের আনুষ্ঠানিকতা ততক্ষণে শেষ। হঠাৎ করেই খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে আসা এক সমর্থক ক্ষুব্ধ হয়ে উঠলেন সাংবাদিকদের ওপর। এনামুল হক (শরীফ) মুক্তিযোদ্ধার না মোহামেডানের—এই প্রশ্নেই খেপে গেলেন নয়ন নামের ওই সমর্থক। কেন এমন প্রশ্ন করা হলো সেটাই তাঁর রাগের কারণ। ক্ষুব্ধ ওই সমর্থক চিৎকার করে বলতে লাগলেন, ‘শরীফকে নিয়ে টানাহেঁচড়া না করে পাতানো খেলা নিয়ে কিছু বলতে পারেন না!’ বাফুফে ভবনের সংবাদ সম্মেলনকক্ষে মোহামেডান সমর্থকের এমন আচরণে হতবাক সবাই। এমন উত্তেজিত আচরণ দেখে অন্য কর্মকর্তারা তাঁকে বের করে নিয়ে যান কক্ষ থেকে। তবে সংবাদ সম্মেলন শেষে তাঁর হয়ে ক্ষমা চেয়েছেন মোহামেডানের কর্মকর্তারা। সমর্থকই বটে!ব্রায়ান্টেরও সেরাকার কাছ থেকেই বা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাননি লিওনেল মেসি? প্রতিপক্ষ, সতীর্থ, প্রতিদ্বন্দ্বী, কোচ, শত্রু, মিত্র, ফিফা, উয়েফা—সবাই একবাক্যে বলেন, মেসিই এখন এই গ্রহের সেরা ফুটবলার। বাকি ছিল বাস্কেটবল দুনিয়া থেকে কথাটা আসা। এবার কোবি ব্রায়ান্টও বললেন, ‘জাভি-ইনিয়েস্তাও খুব ভালো। কিন্তু মেসি সেরা।’ তো হঠাৎ বাস্কেটবল কিংবদন্তি মেসি-বন্দনায় মেতে উঠলেন কেন? কারণ, ল্যাকার্সের হয়ে খেলতে ব্রায়ান্ট এখন বার্সেলোনায়। ইউরোপ সফরের অংশ হিসেবে গতকাল রিগাল বার্সার বিপক্ষে ম্যাচ খেলেছেন তাঁরা। বার্সেলোনায় গিয়ে তাদের খেলোয়াড়দের গুণ না গাইলে কি আর চলে! তাহলে মাদ্রিদে গেলে ব্রায়ান্ট রোনালদোকে ‘সেরা’ বলবেন নাকি? ওয়েবসাইট।খামচি ও মামলাধরুন, বাসায় চুপচাপ আছেন। এমন সময় খোলা গেট দিয়ে কেউ ঢুকে আপনাকে খামচি দিয়ে গেল। কেমন লাগবে? এমন ঘটনায় কেমন অনুভূতি হয়, তার জবাব দিতে পারবেন ক্লদ ম্যাকলেলে। ফ্রান্সের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার ও বর্তমান প্যারিস সেন্ট জার্মেইর মিডফিল্ডার অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে নাকি এমন আচরণ করেছেন সাবেক এক প্রেমিকা। ভেতরের খবর হলো, ব্রিটিশ এই মেয়ের সঙ্গে প্যারিসের বাসায় বসে বুধবার হাতাহাতি করেছেন ম্যাকলেলে। হাতাহাতি শেষ করে তাঁর প্রেমিকা ক্ষতবিক্ষত চোয়াল নিয়ে হাসপাতালে গেছেন। আর ম্যাকলেলে গেছেন পুলিশ স্টেশনে, ‘অনুপ্রবেশ’ ও ‘আক্রমণ’ করার অভিযোগে মামলা করতে। এএফপি।