অন্যকলাম
দাম্পত্য রসায়নবিয়ের আগেই সম্পর্ক ভেঙে গেছে ওয়েইন ব্রিজের, ভেঙে যেতে বসেছিল পিটার ক্রাউচের। বিয়েটা দুই বছর না গড়াতেই টলোমলো ওয়েইন রুনির সংসার। অ্যাশলি কোল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডরা তো এখন ব্যাচেলর জীবন যাপনই করছেন। সেখানে বহু ঝড়ঝাপ্টা সামলে ভিক্টোরিয়াকে নিয়ে ১৪ বছর পার করলেন ডেভিড বেকহাম। কী রহস্য এই সুখী দাম্পত্য জীবনের? রহস্য ভাঙলেন বেকহাম নিজেই, ‘আমরা ১৪ বছর ধরে প্রেম করছি, বিয়ে হয়েছে ১১ বছর হলো। আসলে সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসাকেও জাগিয়ে রাখতে হবে। পরস্পরের প্রতি থাকতে হবে মমতা।’ আর ভিক্টোরিয়া জানিয়েছেন, ‘প্রায়ই আমরা বাচ্চাদের রেখে বাইরে খেতে বেরোই। একে অন্যের সান্নিধ্য উপভোগ করি। শত ব্যস্ততার ফাঁকেও সময় দেওয়া দরকার।’ ওয়েবসাইট। জাদুকর জ্যাকজাদুকর! এখন এই নামেই আলবার্তো জাকেরনিকে ডাকছে জাপানিরা। জাপানের কোচ হিসেবে অভিষেকেই যে আর্জেন্টিনার মতো ‘দৈত্য’ বধ করেছে তাঁর দল। ‘জ্যাকের জাদু: কী পরিবর্তন! কী বিস্ময়!’ কাল জাপানের জনপ্রিয় দৈনিক স্পোর্টস নিপ্পন লাল কালিতে ব্যানার হেডিং করেছে এই শিরোনামে। ইতালিয়ান কোচ যেন সোনার জিয়নকাঠি নিয়ে হাজির। আর সেই স্পর্শেই ঘুম ভেঙে গেল রাজকন্যার! এসি মিলানের এই সাবেক কোচের কথাতেও তারই আভাস, ‘আমাদের অনেক খেলোয়াড়ই জানত না তাদের সামর্থ্য আসলে কতটা। শুধু আর্জেন্টিনা নয়, আরও বড় দলকে হারানো সম্ভব।’ দেখা যাক, এই সুদিন টেকে কত দিন! এএফপি।প্রত্যাখ্যানহতে পারে বয়স হয়েছে, সতীর্থরা তাঁকে ‘দাদু’ বলে ডাকে। তাই বলে এখনই অবসর! ‘অবসরের’ গুঞ্জনে যেন চমকেই উঠছেন এডউইন ফন ডার সার। বাইরে তো বটেই, সম্প্রতি ম্যানইউতেও ঘুরে ফিরছে একটা প্রশ্ন, কে হবেন তাদের পরবর্তী গোলরক্ষক? গুজব উঠে আগামী মৌসুমেই অবসরে যাচ্ছেন তিনি। অবসরের পরামর্শ দিয়ে গুজবটা বাতাসে ছড়িয়ে দেন ম্যানইউর গোলরক্ষক কোচ এরিক স্টিলই। কিন্তু এটা শুনে চটেছেন এ মাসেই ৪০-এ পা দিতে যাওয়া ফন ডার সার, ‘এটা একদমই নির্বোধের মতো কথা। আমি জানি না, এই গল্প কোত্থেকে আসে। কিন্তু এটা অর্থহীন। আপাতত এই মৌসুম নিয়েই ভাবছি। এখন আমার মনোযোগ শুধু ম্যানইউ নিয়েই।’ ওয়েবসাইট।