অন্যকলাম
‘বুড়ো’ তেভেজবেকহাম, গিগস, ফন ডার সাররা ৩৫, ৩৬, ৪০-এ দাঁড়িয়ে খেলে যাচ্ছেন। সেখানে ২৬ কোনো বয়স হলো? কিন্তু ২৬ বছর বয়সেই কার্লোস তেভেজ নিজেকে বলছেন ‘বুড়ো’! বলছেন তিনি নাকি ধৈর্য হারিয়ে ফেলেছেন। ভাবতে শুরু করেছেন ফুটবলটাই ছেড়ে দেওয়ার! কদিন আগে বলেছিলেন, শেষ বয়সে আর আর্জেন্টিনায় খেলতে যেতে চান না। আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড় এখন ফুটবল থেকেই সরে দাঁড়ানোর কথা ভাবছেন। তা কবে ছাড়বেন ফুটবল? হয়তো এখনই কোনো এক সময়ে। ‘অবসরের ভাবনাটা আমার মনের মধ্যে আছে। হয়তো একদিন স্রেফ ঘুম থেকে উঠে বলে দেব, ফুটবল আর না!’ সত্যিই তেভেজ বড় আবেগময়। ওয়েবসাইট।মেসি নন, রোনালদোদুজনের ফর্ম, রেকর্ড বলছে এক রকম আর হোসে মরিনহো বলছেন আরেক রকম। ক্রিস্টিয়ানো রোনালদোই নাকি এক নম্বর খেলোয়াড়, লিওনেল মেসি বড়জোর থাকতে পারেন দুইয়ে। কে সেরা—প্রশ্নটার উত্তরে ‘স্পেশাল ওয়ান’ বলছেন, ‘দুজনের কথা বলা যায় ক্রিস্টিয়ানো ও মেসি। তবে আমার চোখে ক্রিস্টিয়ানোই এক নম্বর।’ রোনালদো পর্তুগালের, মরিনহোও। দেশের টান তো আছেই। তার ওপর রিয়াল মাদ্রিদের ব্যাপারটাও হিসাবের মধ্যে রাখতে পারেন। আবার এর পেছনে খুঁজতে পারেন মরিনহোর চালও। কথার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-শিবিরকে ঘায়েল করা আরকি! ওয়েবসাইট।হিটলারের বোমা২০১২ অলিম্পিকের জন্য ৫০ কোটি পাউন্ড খরচা করে লন্ডনে নির্মিত হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম। ৫০ কোটি পাউন্ড—বোঝাই যাচ্ছে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ স্টেডিয়ামটি হবে দেখার মতো। তা হবে। কিন্তু ঘটনা হলো, মাটি ভরাট করে অলিম্পিক পার্ক বানানো একটা জায়গার নিচেই রয়েছে অবিস্ফোরিত বোমা! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীকে লক্ষ্য করে হিটলারের বিমানবাহিনী ফেলেছিল ১০০ থেকে ২০০০ পাউন্ড ওজনের কিছু বোমা। বেসামরিক প্রতিরক্ষাবিষয়ক মানচিত্র এবং যুদ্ধের অন্যান্য রেকর্ড ঘেঁটে সম্প্রতি বোমার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানার পর খুব ভয়ে আছে ব্রিটিশরা। ভয়ের কারণই তো, ব্রিটেনের রানি ও অন্য বিশ্বনেতারা যে ভিড় করবেন এখানেই! ওয়েবসাইট।