অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির জন্য মোরাত্তিসামর্থ্য নেই বলে গ্রীষ্মের দলবদলে প্রথমে আগ্রহ দেখিয়েও শেষ পর্যন্ত হাভিয়ের মাচেরানোর আশা ছেড়ে দেয় ইন্টার মিলান। এই ইন্টারই এখন বলছে, বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে দলে টানার চেষ্টা করা হচ্ছে! লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে ইন্টারের সভাপতি মাসিমো মোরাত্তি বলেছেন, ‘আমরা দেখব, যদি মেসিকে আনতে পারি।’ আনতে পারলে বেশ ভালো। কিন্তু বিতর্কিত মোরাত্তির কথায় ইন্টার সমর্থকেরাই বিস্মিত। সাধারণ্যে এটি বিবেচিত হচ্ছে কৌতুক হিসেবে! যে মেসির ওপর ঝুলে আছে ২৫ কোটি ইউরোর ‘বাই-আউট ক্লজ’, তাঁর সঙ্গে চুক্তি করতে যাওয়া তো রীতিমতো হারকিউলিয়ান ব্যাপার! মোরাত্তি অবশ্য এর আগেও একবার বলেছিলেন, যদি ‘বিস্ময়কর’ কোনো চুক্তি তিনি করেন, সেটি হবে মেসির। ওয়েবসাইট।পোকার দোষপোকাগুলো বড্ড পাজি, ছিনতাইকারী! কমনওয়েলথ গেমসে ভারতের একটা সোনার পদকই কেড়ে নিল। ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা যেমন বললেন, তাতে তো তেমনই মনে হওয়া স্বাভাবিক। কমনওয়েলথ গেমস টেনিসের ফাইনালে অস্ট্রেলিয়ার রোডিওনোভার কাছে হারের দায় চাপিয়েছেন তিনি পোকার ওপর। ফাইনালে সানিয়ার পরাজয় বিশ্লেষণে ভারতের পত্রপত্রিকাগুলো দেখেছে তাঁর ফিটনেসের অভাব। দম ধরে রাখতে পারেননি সানিয়া। এ কারণেই তিন সেটে গড়ানো ম্যাচটি জিততে পারেননি। কিন্তু কাল সংবাদ সম্মেলনে সানিয়া বলেছেন অন্য কথা। ম্যাচ চলাকালে কোর্টে হঠাৎ করে উড়ে আসা অসংখ্য পোকা তাঁর মনোযোগে বিঘ্ন ঘটিয়েছে। ওয়েবসাইট।ইউনুসের জয়শেষ পর্যন্ত জিতেই গেলেন ইউনুস খান। মান-অভিমানের পর্বে হেরে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও পিসিবি পণ করেছিল ইউনুসের সঙ্গে যেচে কথা বলবে না। ইউনুসও অভিমান করে বোর্ডের সঙ্গে যোগাযোগ বন্ধ করে বসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হার মানল পিসিবিই। বোর্ডই ইউনুসের সঙ্গে যেচে যোগাযোগ করল। সাবেক অধিনায়ককে পিসিবি চিঠি দিয়ে জানিয়েছে, তিনি যেন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। স্পট ফিক্সিং পাকিস্তানের ক্রিকেটে বড় একটা ঝড় বইয়ে দিয়ে গেছে, ওলটপালট করে দিয়েছে অনেক কিছু। না হলে হয়তো অভিমানের লড়াইয়ে এত তাড়াতাড়ি রণে ভঙ্গ দিত না পিসিবি! ওয়েবসাইট।