অন্যকলাম
মরিনহোর বন্ধুচেলসিতে যত দিন ছিলেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে খুনসুটি লেগেই থাকত। আজ মরিনহো এ কথা বলতেন তো, কালই পাল্টা আসত ফার্গুসনের তরফে। এখন জানা গেল এসব সত্য নয়। আসলে তাঁরা ছিলেন পরম বন্ধু! এত দিন পর অন্তরের নিগূঢ় কথাটা বললেন কথার লড়াইয়ে সব সময়ই এগিয়ে থাকা মরিনহোই। রিয়াল মাদ্রিদ কোচ বলছেন, ‘ফুটবলে যত কোচ আছেন, আমি বলতে পারি, সে-ই (ফার্গুসন) আমার সবচেয়ে ভালো বন্ধু।’ রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকেই এক দল সমালোচনায় মুখর। মরিনহো তাদের আরও একবার স্মরণ করালেন, খালি হাতে নয়, দুটি চ্যাম্পিয়নস লিগ, ৬টি লিগ শিরোপাসহ ১৭টি শিরোপা জয়ের অভিজ্ঞতা নিয়েই রিয়ালে এসেছেন তিনি। সুতরাং সাবধান! ওয়েবসাইট।কলকাতা-প্রেমীশচীন টেন্ডুলকারকে ‘সর্বকালের সেরা’ বলায় এখন আর নতুনত্ব কিছু নেই। তবে কথাটা ভিভ রিচার্ডস বললে আরও গুরুত্বের সঙ্গে শোনা দরকার। পরশু কলকাতায় কথাটা আবার বললেন ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্যাটসম্যান রিচার্ডস। বললেন, যুবরাজের মধ্যে নিজের সেই মারকাটারি ব্যাটিংয়ের ছায়া দেখতে পান। যুবরাজের সাম্প্রতিক সব কষ্ট দূর হয়ে যাওয়ার কথা এই এক মন্তব্য শুনে। কিন্তু এতসব ক্রিকেটীয় কথা কী উপলক্ষে বললেন জানেন? বাঙালির দুর্গোত্সবে কলকাতার এক মণ্ডপে পূজার উদ্বোধন করতে সেই অ্যান্টিগা থেকে উড়ে এসেছেন এই ব্যাটিং কিংবদন্তি। সেখানে আরও বললেন, কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কটা এবার পূজার সময় আরেকটু গভীর হবে। ওয়েবসাইট।মিসবাহর ফেরাধরুন পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়নি। তা হলে অবধারিতভাবেই এখনো পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক থাকতেন সালমান বাট। হ্যাঁ, থাকতেন। কিন্তু তাতে কী হতো? আজকের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হককে আর কখনো ক্রিকেট মাঠেই দেখতেন না! ব্যাট-প্যাড-গ্লাভস—ক্রিকেটের সব সরঞ্জামই যে পুড়িয়ে ফেলতেন! স্বয়ং মিসবাহই দিয়েছেন এই অলক্ষুণে খবর, ‘এটা ছিল খুব হতাশার। আপনার নামটা একাদশেই খুঁজতে চাইবেন আপনি। কিন্তু ৩৫ সদস্যের প্রাথমিক দলেও যদি আপনার জায়গা না হয়, রাগে ক্রিকেটের সব সরঞ্জাম পুড়িয়েই ফেলতে চাইবেন।’ স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস করে ভালোই করেছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড, ক্রিকেটার মিসবাহকে হারাতে হলো না! ওয়েবসাইট।