অন্যকলাম
শুভেচ্ছাবয়স ৫৫; কিন্তু তারুণ্য এখনো ছেড়ে যায়নি গ্রেগ নরম্যানকে। এখনো যেমন নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় নাম লেখান এই গলফ কিংবদন্তি, তেমনি আবার বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন। প্রথম বিয়ে করেছিলেন সেই ১৯৮১ সালে, লরা আন্দ্রাসিকে। এরপর ২০০৭ সালে বিয়ে করেছিলেন আরেক কিংবদন্তি, টেনিস চ্যাম্পিয়ন ক্রিস এভার্টকে। গত বছর ডিসেম্বরে এভার্টের সঙ্গে ছাড়াছাড়িও হয়ে গেছে। আগামী অক্টোবরে বিয়ে করতে যাচ্ছেন সিডনির ‘ইন্টেরিয়র ডিজাইনার’ কার্স্টেন কাটনারকে। নরম্যানের নতুন এই জীবন সুখেরই হবে বলে মনে হচ্ছে। কারণ, এরই মধ্যে তিনি শুভেচ্ছাবাণী পেয়ে গেছেন এভার্টের কাছ থেকে। পাবেন না কেন? বিয়ে করায় নরম্যান তো এখনো এভার্টের কাছে ‘শিশু’! ওয়েবসাইট।টাইসন এখনএকসময় তাঁর নামে সবকিছুই বিকোত। খারাপ খবর, মশলাদার খবর, সাফল্যের খবর, ব্যর্থতার খবর—মাইক টাইসনের নামে বিক্রি হতো সবই। হু হু করে বিক্রি হতো তাঁর লড়াইয়ের টিকিট। সেই টাইসনও নেই, নেই আগের মতো রমরমা অবস্থাও। টাইসনের নামের দাম কমেছে, তাই বলে এতটা! চেক প্রজাতন্ত্রে শিশুদের একটি হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করতে মাইক টাইসনকে সেখানে নেওয়ার উদ্যোগ নিয়েছিল একটি সংস্থা। লোকজনের সামনে সুযোগ ছিল ৮৭৬ পাউন্ড ব্যয় করে এই বক্সিং তারকার সঙ্গে অনুশীলন করা এবং ১ লাখ ৫ হাজার পাউন্ড ব্যয় করে নৈশভোজ করার। কিন্তু মানুষ টিকিট কিনলে তো! উদ্যোগটি তাই বাতিলই করতে হয়েছে। ওয়েবসাইট।উসাইন বোল্টও...তারকাদের গোপন প্রেমের কাহিনি আসছে তো আসছেই, থামাথামি নেই। অনৈতিক সম্পর্কের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় সংসার ভেঙেছে টাইগার উডসের। রুনিরটাও যায় যায়। বিশ্বকাপের পর পরই খবর, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বাবা হয়েছেন এক অজ্ঞাত মায়ের সন্তানের! এবার জানা যাচ্ছে, গোপন একটা প্রেম আছে অ্যাথলেটিক ট্র্যাকের নায়ক উসাইন বোল্টেরও। না, বোল্ট বলেননি কিছুই। পানশালায় কাজ করা ২৩ বছর বয়সী রেবেকা পাসলে নামের এক তরুণীর দাবি, জ্যামাইকান তারকার সঙ্গে এক বছরের সম্পর্ক তাঁর। বোল্টই তাঁর প্রেমিকদের মধ্যে সেরা! তবে প্রেমটাকে বোল্ট নাকি স্রেফ কৌতুক হিসেবেই দেখেন। পাসলের আরও দাবি, মানুষ হিসেবে বোল্ট দারুণ ভদ্রলোক। ওয়েবসাইট।