অন্যকলাম
শুভেচ্ছাদূতকলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম শিরোপা জিতেছিল ১৯৩৪ সালে। সেই শিরোপা জয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘প্লাটিনাম জুবিলি কাপ’ নামে টুর্নামেন্টের আয়োজন করছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। নকআউট-ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেবে ইংল্যান্ডের শেফিল্ডসহ চারটি ক্লাব। ১২ ও ১৬ নভেম্বরের এই টুর্নামেন্টের মূল আকর্ষণ—টুর্নামেন্টের শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটার সৌরভের ফুটবল প্রেম সেই ছোট্টবেলা থেকেই। ক্রিকেটে আসার আগে ফুটবল দিয়েই ক্রীড়াঙ্গনে পা রেখেছিলেন ‘মহারাজা’। শুভেচ্ছাদূত হিসেবে সৌরভের গায়ে থাকবে মোহামেডানের কালো-সাদা জার্সি। ফুটবলারের বেশ পরবেন, তবে ‘দাদা’ মাঠে নামবেন কি না, জানা যায়নি। ওয়েবসাইট।প্রিয়তম শত্রুইকার ক্যাসিয়াস তাঁর প্রিয়তম। ইকার ক্যাসিয়াস তাঁর শত্রুও। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ক্যাসিয়াসের প্রেমিকা সারা কারবোনেরো। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ যখন রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলে, ক্যাসিয়াস ‘শত্রু’ হয়ে যান কারবোনেরোর। ক্যাসিয়াস-প্রিয়া কারবোনেরো যে অ্যাটলেটিকো মাদ্রিদের পাঁড় সমর্থক। শুধু কারবোনেরোই নন, অ্যাটলেটিকো মাদ্রিদের পাঁড় সমর্থক স্প্যানিশ এই টিভি উপস্থাপিকার পুরো পরিবার। এই অ্যাটলেটিকো-প্রীতির কথা জানিয়েছেন কারবোনেরো, ‘এই দলটিকে (অ্যাটলেটিকো) আমি খুব ভালোবাসি।’ তাহলে কারবোনেরোর দুই ভালোবাসা যখন মুখোমুখি, কী হয় তখন? প্রিয় থেকে কারবোনেরোর শত্রু হয়ে যান ক্যাসিয়াস! ওয়েবসাইট।আসলেই কৌতুক‘দেখি, মেসিকে আনার চেষ্টা করব’—মাসিমো মোরাত্তি প্রথমে কথাটা বলেছিলেন মজা করে। পরে অবশ্য ইন্টার সভাপতি জানিয়ে দেন মেসিকে আনতে লড়ছেন তাঁরা। কথাটাকে সত্যের ওপর দাঁড় করাতে মোরাত্তি এটাও বলেন, মেসির বাবার সঙ্গে কথা বলে প্রাথমিক সম্মতিও আদায় করেছেন। খুব ভালো কথা। কিন্তু যাঁর সঙ্গে চুক্তি করতে চান মোরাত্তি, সেই মেসিই যে হেসে উড়িয়ে দিচ্ছেন খবরটি! মেসির বিশ্বাস, স্রেফ কৌতুক করেছেন ইন্টার সভাপতি, ‘তিনি স্রেফ মজা করেছে এবং এর কোনো গুরুত্ব নেই।’ তিনি স্পষ্টই সুরে জানিয়ে দিলেন, বার্সেলোনা তাঁর নিজের ঘর, সেখানেই সুখে আছেন। এই সুখের ঘরেই থাকতে চান ক্যারিয়ারের বাকিটা সময়। মোরাত্তি এর পরও মেসির জন্য ছুটবেন? ওয়েবসাইট।