অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃত্রিম ব্রাজিল’
অচেনা পরিবেশ, অনভ্যস্ত কন্ডিশন—ব্রাজিল বিশ্বকাপ ইউরোপীয় দলগুলোর বিষম এক পরীক্ষা নেবে। বিশেষ করে আমাজনের কোলঘেঁষা শহর মানাউসের ম্যাচগুলো। সেখানে প্রচণ্ড গরম থাকবে, থাকবে অস্বাভাবিক আর্দ্রতা। ওখানেই ‘ডেথ গ্রুপ’ ডি-তে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এ বড় কঠিন পরীক্ষা। আজ্জুরিরা এই পরিবেশের বাধা কাটিয়ে ওঠার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেবে। ভালোভাবে খাপ খাইয়ে নিতে নিজেদের দেশে কৃত্রিম ব্রাজিলীয় পরিবেশ সৃষ্টি করে করবে অনুশীলন। কিন্তু জায়গাটা কোথায় সেটি এখনো ঠিক করেনি ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ওয়েবসাইট।
কেরামতি
কোথায় ধর্মকর্ম নিয়ে থাকবেন, তা না এখন ফুটবল নিয়ে মাথা ঘামাতে হচ্ছে এক ধর্মগুরুকে! ধর্মগুরুর সঙ্গে ফুটবল? তেলেজলে মিশ খাইয়ে দিয়েছে সুপারস্পোর্ট। আফ্রিকাভিত্তিক এই টিভি চ্যানেল কদিন আগে চাউর করে দেয়, জিম্বাবুয়ের ধর্মগুরু উয়েবার্ট অ্যাঞ্জেল ভবিষ্যদ্বাণী করেছেন লিভারপুল এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতবে। কিন্তু অ্যাঞ্জেল দাবি করছেন, এমন কথা তিনি বলেনইনি। ভুল সংবাদ পরিবেশনের জন্য তিনি ১৫ লাখ ডলারের মামলা ঠুকে দিয়েছেন সুপারস্পোর্টের বিরুদ্ধে। অ্যাঞ্জেলের দাবি, লিভারপুল না জিতলে তাঁর সম্মানহানি হবে। লিভারপুল এখন পয়েন্ট তালিকার দুইয়ে। বাকি ১০ ম্যাচ শেষে লিভারপুল যদি জিতে যায়, তখন অ্যাঞ্জেল কী করবেন, তা কিন্তু বলেননি। এএফপি।