অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিগবাজিডিগবাজিতে মনে হয় মোহাম্মদ ইউসুফকে আদর্শ মেনে এগোচ্ছেন ইউনুস খান। পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণকে বিদায় জানিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে দলে নেওয়া হয়েছে তাঁকে, ফর্ম-ফিটনেস প্রমাণ করতে পারলে সুযোগ মিলবে টেস্টেও। তবে ইউনুস কাল জানালেন শুধু ওয়ানডে ও টেস্টই নয়, দল চাইলে তিনি নাকি টি-টোয়েন্টি তো বটেই, প্রয়োজনে খেলতে প্রস্তুত টি-টেনও! এদিকে ইউনুস দলে ফিরতে না-ফিরতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ইউনুসের ফেরাকে স্বাগত জানিয়েছিলেন কোচ ওয়াকার ইউনুস। কিন্তুদ্য নিউজ পত্রিকার খবর, ওয়াকার ও অধিনায়ক শহীদ আফ্রিদি নাকি দলে চেয়েছিলেন শোয়েব মালিককে। কিন্তু নির্বাচকেরা অনেকটা জোর করেই দলে নিয়েছেন ইউনুসকে। ওয়েবসাইট।অ্যাশেজ অস্ত্র২০০৫ অ্যাশেজে ইংল্যান্ডের সঙ্গী হয়েছিল মারলিন। এবার আসছে প্রো-ব্যাটার। দুটোই বোলিং মেশিন। মারলিন সম্পর্কে বলা হয়েছিল মানুষের পক্ষে করা সম্ভব সব বলই যন্ত্রটি করতে পারে। শেন ওয়ার্নের স্পিন বুঝতেই নাকি সেবার সাহায্য নেওয়া হয়েছিল মারলিনের। প্রো-ব্যাটার প্রযুক্তিগত দিক দিয়ে আরও উন্নত। বোলিং মেশিন নয়, মনে হবে যেন জলজ্যান্ত মানুষই বল করছে! পেছনের বিশাল পর্দায় ভেসে উঠবে বোলারের ছবি। অবশ্য এই বিশাল যন্ত্র ইংল্যান্ডের পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না অস্ট্রেলিয়ায়। তবে ‘ট্রাকম্যান’ যাচ্ছে। স্পিনারদের বলের গতিবিধি বোঝার জন্য এই যন্ত্রে ব্যবহার করা হয়েছে মিসাইল প্রযুক্তি! ওয়েবসাইট।