অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি যাবেন...লোকে ঠোঁট টিপে হাসছে। সেই ঠাট্টা-মশকরায় যোগ দিয়েছেন খোদ লিওনেল মেসিও। কিন্তু মাসিমো মোরাত্তি ‘দৃঢ়সংকল্প’, মেসিকে তিনি ইন্টার মিলানে নিয়েই ছাড়বেন। একজন কিন্তু এই কথাটা হেসে উড়িয়ে দিলেন না—পেপ গার্দিওলা। বার্সেলোনা কোচ বলছেন, মেসিকে ইন্টার মিলান কিনতেই পারে। সে কী, গার্দিওলার মুখে এ কোন বাণী! ভুল ভাঙল তাঁর পরের কথাতেই। ‘মোরাত্তি যদি ২৫ কোটি ইউরো খরচ করতে পারেন আর লিও যদি যেতে চায়, সে ক্ষেত্রে আমরা এই দলবদল নিয়ে আলোচনা করতেই পারি’—দুটো অসম্ভব ‘যদি’র কথাই মনে করিয়ে দিলেন গার্দিওলা। ওয়েবসাইট।‘সাইনা চাই না’এখন নিশ্চয়ই অনুতাপই হচ্ছে সাইনা নেহওয়ালের দাদির। হওয়ারই কথা। ভারতীয় এই ব্যাডমিন্টন তারকার দাদি যে একটা নাতি চেয়েছিলেন, নাতনি নয়! মেয়ে হয়েছে শোনার পর নাকি দুঃখে এক মাস আসেননি নবজাতকের মুখ দেখতে! ‘আমার একমাত্র বোনের জন্মের সাত বছর পর আমার জন্ম। দাদি চেয়েছিলেন এবার ছেলে হোক। কিন্তু আমি হওয়ায় তিনি খুবই হতাশ হন’—সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন সদ্যই কমনওয়েলথে সোনা জেতা সাইনা। হরিয়ানার এমন প্রতিকূল সমাজে জন্মেও আজ তিনি বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন। রহস্যটাও জানালেন, ‘আমার মা নিজে ব্যাডমিন্টন খেলতেন। তিনিই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।’ ওয়েবসাইট।গাজ্জা গ্রেপ্তারপুলিশের সঙ্গে তাঁর সুসম্পর্ক অনেক দিনের। কয়েকটি শহরের জেলহাজত তো তাঁর একরকম চেনাই। পল গ্যাসকোয়েন ওরফে গাজ্জার পুলিশি ঝামেলার খবর এখন অনেকটা ঝুড়িতেই ফেলে দেওয়া হয় তাতে নতুনত্ব থাকে না বলে। কিন্তু এই খবরটা ছাপতে হচ্ছে। গাজ্জা যে এবার ধরা পড়েছেন মাদকদ্রব্য রাখার অপরাধে। অথচ ইংল্যান্ডের এই সাবেক ফুটবল তারকা কদিন আগে নিচু সারির একটা ক্লাবের কোচ হয়ে ঘোষণা দিয়েছিলেন নতুন জীবন শুরু করার। কথা দিয়ে কথা না রাখাও অবশ্য গাজ্জার পুরোনো স্বভাব। ওয়েবসাইট।