অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলুলয়েডে পেলেখ্যাতি, সম্মান, প্রতিপত্তি—ফুটবল দুহাত ভরে দিয়েছে পেলেকে। এবার অন্যরকম একটা সম্মানই পেতে যাচ্ছেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো। প্রজন্মান্তরে পেলের কীর্তি পৌঁছে দিতেই নির্মিত হচ্ছে এই অ্যানিমেশন চলচ্চিত্র। সেলুলয়েডে ইতিমধ্যেই জড়িয়ে গেছেন কিংবদন্তি পেলে। ২০১২ সালের মাঝামাঝি মুক্তি পাবে অ্যানিমেশন ছবি পেলে। ভারতের অ্যানিমেশন কোম্পানি কমপ্যাক্ট ডিস্ক ইন্ডিয়া লিমিটেড পেলেকে নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করছে—বিস্ময়কর খবর অবশ্য প্রথম দেয় গোল ডট কম, ২০০৮ সালে। দুই বছর পর কাল ৭০তম জন্মদিনে জানা গেল ৬ কোটি ৩০ লাখ ডলারের প্রকল্পের ৬০ শতাংশ কাজ এরই মধ্যে সমাপ্ত। বাকি ৪০ শতাংশ শেষে ২০১২-এর মাঝামাঝি মুক্তি পাবে ছবি। ওয়েবসাইট।কুর্নিকোভার খবরমারিয়া শারাপোভা তো বিয়ের ঘোষণাই দিয়ে দিলেন। আনা কুর্নিকোভার কী খবর? এখানেও কি স্বদেশির চেয়ে পিছিয়ে থাকবেন কুর্নিকোভা? বিয়ে তো দূর অস্ত, খবর ছিল, পপশিল্পী এনরিকে ইগলেসিয়াসের সঙ্গে নাকি প্রেমটাই ভেঙে গেছে তাঁর। এই গুঞ্জন আরও ভারী হয়েছে সম্প্রতি একটা অনুষ্ঠানে কুর্নিকোভাকে একাই উপস্থিত হতে দেখে। এই জুটির এক ঘনিষ্ঠ অবশ্য দাবি করছেন, দুজনের ভালোবাসা অটুট। এনরিকে যুক্তরাষ্ট্রের বাইরে সফরে গেছেন বলেই ওই অনুষ্ঠানে আসতে পারেননি। তবে ওই অনুষ্ঠানে কুর্নিকোভাকে নাকি বিষণ্নই দেখাচ্ছিল। গ্র্যান্ড স্লাম জয়ের মতো বিয়ের ক্ষেত্রেও শারাপোভা যে তাঁকে ছাড়িয়ে যাচ্ছেন—খবরটা কুর্নিকোভা তো জানেনই। ওয়েবসাইট।কাকতালসোহেল আব্বাস ইউনুস খান নন, তিনি ক্রিকেট খেলেন না। তবে দুজনের দেশ যেহেতু পাকিস্তান, ক্রিকেট তারকা ইউনুসের সঙ্গে এই হকি তারকার মিল তো থাকবেই। গত মার্চে তাঁকেও ছাঁটাই করা হয়েছিল জাতীয় দল থেকে। অপরাধ—বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্স। প্রায় একই সময় ইউনুসদের ছেঁটে ফেলা হলো অস্ট্রেলিয়া সফরের দুর্গতির জন্য। কাকতালীয় ব্যাপার হলো, ইউনুসের মতো প্রায় একই সময় জাতীয় দলে আবারও ফিরলেন ৩৩ বছর বয়সী আব্বাস। এবং অনেকটা ইউনুসের মতোই বললেন, ‘জাতীয় দলে খেলার জন্য আমি সব সময়ই প্রস্তুত। ওয়েবসাইট।