অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত দাবিক্রীড়া প্রতিবেদক  বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা আগামী মাসের মাঝামাঝি। কিন্তু কাল বিসিবির বার্ষিক সাধারণ সভায় আর একটু হলেই বিক্রি হওয়ার উপক্রম হয়েছিল প্রায় অর্ধেক টিকিট! এজিএমে জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলররা দাবি তুললেন, তাঁদের প্রত্যেকে বিশ্বকাপের প্রতি ম্যাচের ১০০টি করে টিকিট কিনে নিতে চান। দেখাদেখি ক্লাব পর্যায়ের কাউন্সিলররাও তুললেন একই দাবি। কিন্তু জেলা ও বিভাগীয় পর্যায়ের ৭০ আর ক্লাব পর্যায়ের ৫২ কাউন্সিলর মিলে তো মোট ১২২ জন! প্রত্যেকে ১০০টি করে টিকিট কেনা মানে ২৫-২৬ হাজার টিকিটের মধ্যে বোর্ডের লোকজনই নিয়ে গেলেন ১২ হাজার ২০০ টিকিট! সাধারণ দর্শকদের তাহলে কী হবে? বোর্ড তাই কাউন্সিলরদের দাবিটা মানেনি। তবে আশ্বাস দেওয়া হয়েছে, তাঁদের জন্য ‘যতটুকু সম্ভব’ করা হবে।পিটারসেনের নাকমর্যাদার অ্যাশেজ যতই ঘনিয়ে আসছে বাড়ছে বাগ্যুদ্ধের তেজ। ক্রিকেটাররা ঠিক করে নিচ্ছেন লক্ষ্য। এসব ব্যক্তিগত লক্ষ্য অবশ্য গোপনই থাকে। তবে এ ক্ষেত্রে উদারতার পরিচয় দিয়ে নিজের লক্ষ্যটা ফাঁস করে দিলেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জানেন, বর্তমানে ফর্ম না থাকলেও ব্যাটসম্যান কেভিন পিটারসেন তাঁদের বড় একটা কাঁটা। জনসনের লক্ষ্য হলো পিটারসেনের ‘নাক’! মানে পিটারসেনের নাক ভেঙে দেবেন তিনি! না, ঘুষি মেরে নয়। জনসন পিটারসেনের নাক ভাঙতে ব্যবহার করবেন বৈধ অস্ত্র, বাউন্সার। পিটারসেন যেহেতু মিডল-অর্ডারে নামেন, জনসনরা তাই বাউন্সারও দিতে শুরু করবেন একটু দেরিতে, পিটারসেন আসার পর। এটা মাঠের আতিথেয়তা। মাঠের বাইরে জনসন ঠিকই ‘হ্যালো’ বলবেন। ওয়েবসাইট।শিল্পার দাবিবড় শখ করে আইপিএলের দল কিনেছিলেন শিল্পা শেঠি। কিন্তু বলিউড অভিনেত্রীর ক্রিকেট-ভাগ্যটা মোটেও সুপ্রসন্ন নয়। প্রথম আসরের শিরোপাজয়ী রাজস্থান রয়্যালসের মালিকানায় শিল্পার নাম আসার পর দুই আসরে শিরোপার ধারেকাছেও যেতে পারেনি। এবার তো মালিকানায় অস্বচ্ছতার অভিযোগে বহিষ্কারই করা হলো দলটিকে। মনটা তাই খুবই খারাপ শিল্পার। তবে একেবারে ভেঙে পড়ছেন না। অস্বচ্ছতার অভিযোগে অভিযুক্ত শিল্পা এবার উল্টো স্বচ্ছতা দাবি করেছেন বিসিসিআইয়ের কাছেই! বিসিসিআইয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে শিল্পা বলেছেন, ‘মালিকানার পুরো ব্যাপারটা বিসিসিআই জানত, তাহলে দুই বছর পর কেন প্রশ্ন উঠছে? কোনো ভুল থাকলে আমাদের বললেই হয়, ছুড়ে ফেলা তো কোনো সমাধান নয়। বোর্ড কিছুটা স্বচ্ছতা দেখালেও পারত।’ ওয়েবসাইট।