অন্যকলাম
পুলিশের ভুলইনডিপেন্ডিয়েন্টের বিপক্ষে নিজেদের মাঠের ম্যাচে পুলিশের রবার বুলেটে আহত হয়েছেন আটজন বোকা জুনিয়র্স সমর্থক। ম্যাচ শেষে গন্ডগোল করায় সমর্থকদের তাড়াতাড়ি মাঠ থেকে বের করার জন্য নাকি পুলিশ রবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়েছিল। এ পর্যন্ত সব নিয়মিত ঘটনা। কিন্তু বোকার সহসভাপতি হুয়ান কার্লোস ক্রেসপির দাবি, সমর্থকেরা এদিন অন্তত নির্দোষ ছিলেন। তিনি নিজে দেখেছেন, সমর্থকেরা শান্তভাবে মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন। হাজার চারেক লোকের জন্য একটা মাত্র গেট থাকায় একটু হুড়োহুড়ি হচ্ছিল। কিন্তু পুলিশই নাকি ‘ভুল করে’ আক্রমণ করে বসেছে। পুলিশও তাহলে কোনো বিশেষ দলের সমর্থক? রয়টার্স। ১৫ হলেওখেলার ৫ মিনিটেই ডেরেক বোয়েটা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হারে এ ঘটনার জন্যই হা-হুতাশ করছেন হয়তো ম্যানচেস্টার সিটি সমর্থকেরা—১০ জনের দল না হলে হারতাম না আমরা। কিন্তু আর্সেনাল অধিনায়ক সেস ফ্যাব্রিগাস বলছেন, ১০ জন কেন, ১৫ জনের দল হলেও তাঁরা ম্যান সিটিকে হারিয়ে দিতেন! ফ্যাব্রিগাসের বরং আশঙ্কা ছিল, তাঁরা নিজেরাও কোনো ভুলভাল করে না আর্সেনালই ১০ জনের দল হয়ে যায়। সে শঙ্কা তাঁর সতীর্থরা দূর করেছেন। শেষ পর্যন্ত দলের খেলা দেখে স্প্যানিশ ফরোয়ার্ডের মনে হয়েছে, ‘আমরা অসাধারণ খেলেছি। ম্যান সিটি যদি ১৫ জন খেলোয়াড় নিয়ে খেলত, তাও আমরা জিততাম।’ ওয়েবসাইট।