অন্যকলাম
অমূল্য রতনশেষবার কোনো গ্র্যান্ড স্লাম জিতেছেন দুই বছর আগে। এর পরের সময়টায় খুব বেশি শিরোপাও জেতা হয়নি। তাতে কী? মারিয়া শারাপোভার কদর মোটেও কমেনি। অন্তত প্রেমিক শাশা ভুয়াচিচের কাছে তো নয়ই। বাস্কেটবল খেলোয়াড় ভুয়াচিচের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম করার পর সম্প্রতি বাগদান হয়ে গেছে দুজনের। বাগদত্তা শারাপোভা হাতে ‘এনগেজমেন্ট রিং’ পরেও ঘুরছেন। আর এই আংটিই বলছে, প্রেমিকের কাছে শারাপোভার মূল্য কতটা। হাতে যে হিরের আংটিটা শারাপোভা পরছেন, রত্নবিশেষজ্ঞরা বলছেন, তার দাম আড়াই লাখ মার্কিন ডলারেরও বেশি! ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, প্লাটিনামের তৈরি আংটির মাঝে হিরেটির পুরুত্ব ৭ থেকে ৮ ক্যারেট হবে। ওয়েবসাইট।ক্রিকেটেও!ফ্যাবিও ক্যাপেলো সফল হননি। তাই বলে অ্যান্ডি ফ্লাওয়ারও কি হবেন না? বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড ফুটবলারদের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের (ওয়াগ) যোগাযোগ নিষিদ্ধ করেছিলেন ক্যাপেলো। তাঁকে অনুসরণ করে এবার ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও তাঁর ক্রিকেটারদের ওপর জারি করলেন একই আইন—আসন্ন অ্যাশেজে ‘ওয়াগ’দের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগ, মুখ দেখাদেখিও বন্ধ! আগামী শুক্রবার রওনা হয়ে ইংল্যান্ড ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় থাকবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রায় সোয়া তিন মাস। এত দিন তো কথা না বলে থাকা সম্ভব না! তাই কোচের নিষেধাজ্ঞাটা পার্থের দ্বিতীয় টেস্ট পর্যন্ত, পাঁচ সপ্তাহের জন্য। ওয়েবসাইট।