অন্যকলাম
আবার লেজারআগের ম্যাচেই চার-চারটি গোল করেছেন। অথচ কোথাকার কোন রিয়াল মুর্সিয়ার বিপক্ষে গোল করতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো! দায়ী কে? স্প্যানিশ মিডিয়া ‘বলির পাঁঠা’ খুঁজে পেয়েছে—লেজার লাইট! হ্যাঁ, খেলার ৭২ মিনিটে রোনালদোর চোখে নাকি এক দর্শক সবুজাভ লেজার রশ্মি ফেলেছিলেন। তা-ও আবার কখন? যখন নাকি রোনালদো একটা ফ্রি-কিক নিতে যাচ্ছেন। চোখেমুখে আলো পড়া অবস্থায় রোনালদোর একটা ছবিও ছেপেছে মার্কা। লেজার-আক্রমণের শিকার রোনালদো এর আগেও হয়েছেন। ন্যু ক্যাম্প থেকে শুরু করে মার্শেই, লিওর মাঠে গিয়ে পর্যন্ত এমন বিপত্তির মুখে পড়েছেন। যথারীতি এবারও এই লেজার-সন্ত্রাসীকে ধরতে পারেনি কর্তৃপক্ষ। এএফপি।কোটি ছোঁয়াদুর্মুখেরা বলে ভারতের খেলাধুলায় যে এত টাকার ঝলকানি, সব ক্রিকেটে। কিন্তু এবার সাইনা নেহওয়াল প্রমাণ করলেন, কথাটা মিথ্যা। সাফল্য পেলে ব্যাডমিন্টন তারকার পেছনেও ছোটে বিজ্ঞাপনদাতারা। বছরটা দারুণ কাটছে সাইনার। কিছুদিন আগে কমনওয়েলথ গেমসের সোনা জিতেছেন। মেয়েদের ব্যাডমিন্টনের এই তিন নম্বর তারকার সঙ্গে সম্প্রতি এক চুক্তি করেছে এয়ারটেল। সূত্রের খবর হলো, এই চুক্তির ফলে এক কোটি রুপি পাবেন সাইনা। বিশ্লেষকেরা বলছেন, এখন থেকে প্রতিটি পৃষ্ঠপোষকের কাছেই কমপক্ষে কোটি রুপি দর হাঁকতে পারবেন তিনি। সানিয়া মির্জা আফসোস করতে পারেন! ওয়েবসাইট।বাটোয়ারাইচ্ছে ছিল ক্যারিয়ারের সেরা অর্জনের স্মারকগুলো রেখে যাবেন পরিবারের জন্য স্মৃতি হিসেবে। কদিন আগে হঠাৎই নবি স্টাইলসের মনে হলো, এগুলো ভবিষ্যতে না ঝামেলা বাধায়! তিন ছেলে তাঁর, কাকে কোনটা দেবেন, ভাবনায় পড়ে গেলেন। অনেক ভেবে বের হলো উপায়, স্মারক সমানভাবে ভাগ করা না গেলেও অর্থ তো সমানভাবে বাটোয়ারা করা যায়! যেই ভাবা সেই কাজ, নিলামে তুললেন স্মারকগুলো। এর মধ্যে সেরা দুটি—১৯৬৬ বিশ্বকাপ ও ১৯৬৮ ইউরোপিয়ান কাপ জয়ের মেডেল কিনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ক্যারিয়ার শুরুর প্রায় এক যুগ যে ক্লাবের অবিচ্ছেদ্য অংশ ছিলেন স্টাইলস। প্রথমটির মূল্য ১ লাখ ৮৮ হাজার ২০০ পাউন্ড, পরেরটির ৪৯, ৪০০ পাউন্ড। ওয়েবসাইট।