অন্যকলাম
উদ্বোধন বলেক্রীড়া প্রতিবেদক পূর্বঘোষিত সূচি অনুযায়ী আজই শেষ হয়ে যাওয়ার কথা ছিল জাতীয় সাঁতার প্রতিযোগিতা। কিন্তু গতকাল সকালে হঠাৎই জানানো হলো, আজ নয়, আগামীকাল হবে শেষ দিনের খেলা। কারণটা কী? কারণ বিকেলে পল্টন ময়দানে নবনির্মিত উডেনফ্লোর জিমনেসিয়াম, হ্যান্ডবল স্টেডিয়াম এবং সংস্কার করা মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাতে জাতীয় সাঁতার কেন বন্ধ থাকবে? কারণ সাঁতারের কর্মকর্তারা যাবেন সেই অনুষ্ঠানে। কিন্তু কর্মকর্তারা ছাড়া সাঁতার প্রতিযোগিতা চালানো যাবে না? এ প্রশ্নের উত্তর কে দেবে! ডাবল বিয়ে!শুধু পায়ের চোট নয়, হূদয়ের ক্ষত সারতে বউকে সঙ্গে নিয়ে ওয়েইন রুনি ঘুরতে বেরিয়েছেন। এই জুটি এখন আছেন দুবাইয়ে। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ফিরে গেছেন সেই আগের দিনগুলোয়। দুজনের প্রেম নাকি উথলে পড়ছে। সে এতটাই, আরব দেশের নিয়মকানুন ভুলে প্রকাশ্যে যেভাবে ভালোবাসাবাসি করছিলেন, একটু হলেই পুলিশ নাকি গ্রেপ্তার করে নিয়ে যেত তাঁদের। যা-ই হোক, কলিন খুশি স্বামীকে আবারও প্রেমিক হিসেবে ফিরে পেয়ে। শোনা যাচ্ছে, আগামী জুনে আবারও নাকি তাঁরা বিয়ের মালাবদল করবেন। এবার বিয়েটা অবশ্য হবে প্রতীকী। ডাবল ভালোবাসা, ডাবল বিয়ে! ওয়েবসাইট।পিটারসেনকে নয়অ্যাশেজ এলেই শুরু হয়ে যায় কথার লড়াই। এরই মধ্যে শুরু হয়ে গেছেও। কিন্তু অস্ট্রেলীয়রা মনে হয় সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, একজন ইংলিশ খেলোয়াড়ের সামনে মুখে কুলুপ এঁটে রাখবেন। ভুলেও তাঁকে উদ্দেশ করে বেফাঁস কোনো কিছু উচ্চারণ করবেন না। কারণ কেভিন পিটারসেনকে রাগানোর ফল হিতে বিপরীতই হতে পারে। এই সাবধান বাণী শুনিয়েছেন ব্রেট লি। সতীর্থরা মনে হয় তাঁর কথাই পালন করবেন। কারণ এরই মধ্যে ডগ বলিঞ্জার জানিয়ে দিয়েছেন, পিটারসেনকে কোনো স্লেজিং তিনি করবেন না, ‘আমি কেভিনকে কিছু বলব না। কারণ জানি, ও সেটা উপভোগই করে।’ ওয়েবসাইট।