অন্যকলাম
স্কলারিকে পাটকেলইট মেরে এখন পাটকেল খেতে হচ্ছে পালমেইরাসের কোচ লুই ফেলিপে স্কলারিকে। সংবাদ সম্মেলনে ব্রাজিলের এক রেডিও সাংবাদিকের প্রশ্নে তিতিবিরক্ত হয়ে তাঁকে সঙ বলেছিলেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ। পালমেইরাসের পরের ম্যাচেই এর মজাটা বুঝতে পেরেছেন স্কলারি। রেডিওর ওই সাংবাদিকসহ আরও কয়েকজন সঙের পোশাক পরে গেছেন মাঠে। ব্যাপারটিতে একটু ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তাই আর যাননি। তবে এভাবে স্কলারি পার পাবেন বলে মনে হচ্ছে না। কারণ ওই সাংবাদিক বলেছেন, স্কলারি ক্ষমা না চাইলে তাঁর কোনো খবর ছাপা হবে না। স্কলারি কি আর ক্ষমা চাওয়ার মানুষ! তিনি বরং সঙ সাজা ওই সাংবাদিককে বলেছেন ‘মহা সঙ’। রয়টার্স। জাভির জবাবখ্যামটা নাচতে কিংবা ফাঁকা বুলি ছুড়তে একদমই ভালোবাসেন না জাভি হার্নান্দেজ। ময়দানে বীরের মতো লড়াই করতে ভালোবাসেন বার্সেলোনা প্লে-মেকার। রিয়াল মাদ্রিদ ‘এই করবে’ কিংবা ‘সেই করবে’ বলে একেকবার একেকটা কথার বান ছুড়ে দিচ্ছেন কোচ হোসে মরিনহো। কিন্তু খ্যামটা নাচের সঙ হতে চান না জাভি। ‘আমরা কথার লড়াইয়ে জড়াতে চাই না। আমরা মাঠে ফুটবলেরই লড়াই চাই’—বলেছেন চোট থেকে সেরে মাঠে ফেরা জাভি। কথার লড়াই করবেন না বলেও ধারালো একটা তীরই কি মরিনহোর দিকে ছুড়ে দিলেন না জাভি? কী বুঝলেন মরিনহো? এএফপি। রোনালদো-বচন‘দ্য ফেনোমেনন’—ব্রাজিলিয়ান তারকা রোনালদোরই গায়ে ছিল এত দিন এই তকমা। সেদিন অবশ্য আরও একজন ‘ফেনোমেননের’ খোঁজ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক পরিচালক আরিগো সাচ্চি। তাঁর চোখে ফেনোমেনন রিয়ালের কোচ হোসে মরিনহো। তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই দাবিকে জোরালো করেছেন রিয়াল-স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তো এই দুই ফেনোমেননের সঙ্গে এবার তৃতীয় ‘ফেনোমেননের’ খোঁজও মিলল—ক্রিস্টিয়ানো রোনালদো। নামের মিল তো আছেই, এই পর্তুগিজের ফুটবল-প্রতিভার সুবাসও ছড়িয়েছে দুনিয়া জোড়া। ‘ফেনোমেনন’ উপাধি তিনি পেতেই পারেন। কিন্তু কথা হলো কী, রোনালদো নিজেই নিজেকে দাবি করছেন ‘ফেনোমেনন’। সম্প্রতি ফর্মের তুঙ্গে উড়তেই রোনালদো বলে দিলেন, ‘দুর্দান্ত ফর্ম বিবেচনায় আমি এখন ফেনোমেনন।’ অপেক্ষায় থাকুন, চতুর্থ ফেনোমেননের ঘোষণা কেউ নিশ্চয়ই দেবেন! ওয়েবসাইট।