অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুপ্রেরণা

অভিযোগ গুরুতর। খেলা শুরুর আগে খেলোয়াড়েরা জাতীয় সংগীতে কণ্ঠ মেলান না। কিন্তু ইংলিশ গুরু হজসন কথা দিয়েছেন, তাঁর দলের খেলোয়াড়েরা এবার গলা ছেড়ে সগর্বেই ‘গড সেভ দ্য কুইন ইন দ্য পাস্ট’-এর সঙ্গে কণ্ঠ মেলাবেন। সিদ্ধান্তটা বেশ কয়েক দিন আগেই নিয়েছেন বলে জানালেন কোচ। ‘তিন সিংহে’র দল অবশ্য ইকুয়েডর আর হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই নিজেদের কণ্ঠকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। এবার ‘গ্রুপ অব ডেথ’ নামে পরিচিত ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ  ইতালি, উরুগুয়ে ও কোস্টারিকা। এখন মাঠের খেলাতেই বোঝা যাবে জাতীয় সংগীত কেমন অনুপ্রাণিত করে ইংল্যান্ড খেলোয়াড়দের। ওয়েবসাইট৷

‘বৃদ্ধাশ্রমে’ ভিয়া

গুঞ্জনটা দানাও বাঁধতে পারল না। তার আগেই চুক্তিপত্রে সই করে ডেভিড ভিয়া বুঝিয়ে দিলেন, যাহা রটেছিল সত্য তার পুরোটাই। বয়স যা-ই হোক, নিউইয়র্ক সিটিতে নাম লিখিয়ে হয়ে গেলেন ‘বৃদ্ধাশ্রমে’র বাসিন্দা। বার্সেলোনা ছেড়ে গত মৌসুমেই অ্যাটলেটিকোতে গিয়ে ১৮ বছর পর লিগ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এক মৌসুম শেষেই অ্যাটলেটিকো ছেড়ে পাড়ি জমালেন নিউইয়র্ক সিটিতে। চুক্তির ব্যাপারটা ভিয়াই নিশ্চিত করলেও চুক্তিটা কত বছরের বা টাকার অঙ্কটা কত, সেটা জানাননি। ইউরোপের প্রতিদ্বন্দ্বিতার তুলনায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার নস্যি। কিন্তু স্পেনের ৩২ বছর বয়সী ফরোয়ার্ড নিচ্ছেন ‘নতুন চ্যালেঞ্জ’। ওয়েবসাইট।