অন্যকলাম
মৃত্যুভয়!কেউ বলছে ক্লাবের প্রতি ভালোবাসা, কেউ বা দেখছে অর্থপ্রীতি। ওয়েইন রুনির ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে যাওয়ার পেছনে এই দুটি কারণই বাজারে প্রচলিত ছিল। আরেকজনের কাছ থেকে জানা গেল তৃতীয় কারণ। ‘কারণ’-এর এই জোগানদাতাই সবচেয়ে বিশ্বাসযোগ্য। তিনি যে খোদ অ্যালেক্স ফার্গুসন। ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার ইচ্ছা জানানোর পর রুনিকে ‘মৃত্যু পরোয়ানা’ পাঠিয়েছিল একদল উন্মত্ত ম্যানইউ সমর্থক। কোচ ফার্গুসন বলছেন, মৃত্যুভয়েই নাকি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রুনি। কে জানে, এসব বলে ম্যানইউ ছাড়তে ইচ্ছুক অন্যদের কাছে ফার্গি হয়তো পাঠালেন এই বার্তা, ‘জানের মায়া থাকলে ক্লাব ছাড়ার চিন্তা না করাই ভালো!’পেলের নামেউইনস্টন বাডল নিজে একজন ফুটবল কোচ। ছেলের জন্মের পর ভেবেছিলেন, ছেলের নাম রাখবেন পেলের নামে। কিন্তু ভয় পেলেন। ভাবলেন, যদি এত বড় নাম চাপ হয়ে যায়! তখন তো উল্টো ছেলে ভেঙে পড়বে। তাই বলে স্বপ্নটা বিসর্জন দেবেন? না, একটা কৌশল বের করলেন উইনস্টন, ছেলের নাম রাখলেন এডসন—এডসন বাডল। পেলের নামের প্রথম অংশ ধার করলেন। সেই ছেলে এডসনের এ বছর গ্যালাক্সির হয়ে মেজর সকার লিগে অভিষেক হয়েছে। মৌসুমের সেরা খেলোয়াড়ও হয়েছেন। এখন উইনস্টন নিশ্চয়ই আফসোস করছেন। ছেলের নাম পেলে রাখলে তো আরও ভালো কিছু হতে পারত! ওয়েবসাইট।আগেই যুদ্ধগোলমাল লেগে গেছে রাফায়েল ফন ডার ভার্ট ও ওয়েসলি স্নাইডারের মধ্যে। ভাবতে পারেন, হল্যান্ড দলের কোনো ব্যাপার নিয়েই লেগেছে এই দুই ডাচ্ তারকার। মোটেও না। লেগেছে ইন্টার মিলান বনাম টটেনহাম ম্যাচ নিয়ে। এমনিতে এই দুই ডাচ্ খেলোয়াড় পরস্পরের ভালো বন্ধু; ক্যারিয়ারের শুরুও একসঙ্গে, আয়াক্সে। গতকাল রাতে দুই বন্ধুর বর্তমান দুই দল মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস লিগ ম্যাচে। তার আগে দুজনে লড়াই করে নিয়েছেন ‘টুইটার’-এ। শুরু করেছিলেন ইন্টারের স্নাইডার, ‘টটেনহামের জার্সি দিয়ে চ্যাম্পিয়নস লিগ ট্রফি পরিষ্কার করছি।’ টটেনহামের ফন ডার ভার্ট জবাব দিয়েছেন, ‘পরিষ্কার করে রাখো। আমার ক্যাবিনেটে ওটার জন্য জায়গা তৈরি করছি।’ ওয়েবসাইট।