অন্যকলাম
এবার চলচ্চিত্রহার্শেল গিবসের আত্মজীবনী চমক দিয়েই চলেছে। বইতে গিবস বলছেন, তিনি নিজেই সম্প্রতি এক প্রস্তাব পেয়ে চমকে গেছেন—বলিউডের চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব। চলচ্চিত্রে তাঁর ভূমিকাটা কী হবে, চলচ্চিত্রের নাম কী; এসবের কিছুই জানেন না গিবস। তবে বইতে লিখেছেন, ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ২০১১ সালে। তাঁর এজেন্ট নাকি বলেছেন, এক দিন অভিনয় করেই বড় অঙ্কের কামাই হবে তাঁর। ফলে ব্যাপারটা বিবেচনায় নিচ্ছেন দীর্ঘদিন ধরে বিতর্কের সঙ্গে বসবাস করা এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। কিন্তু একটা সংশয়ও তাঁর, ‘ম্যাচ পাতানোয় জড়িত কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করাটা ভালো হবে না।’ মানে কী? নিজের ভূমিকায় অভিনয় করতে চান না! ওয়েবসাইট।ঘুষ দিয়েখেলোয়াড়দের অপকীর্তি নানা ধরনের—মারামারি, মাদক সেবন, যৌন কেলেঙ্কারি...ইত্যাদি ইত্যাদি। হংকংয়ের চ্যান ইয়ানের তো এই ক্রীড়াপাপীদের মধ্যে ওপরের সারিতেই থাকার কথা। ২০০৬ অলিম্পিকে সোনাজয়ী এই বডি বিল্ডার গত বছর ডোপ নেওয়ার দায়ে ধরা পড়ে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। আর এবার পেলেন ১৬ মাসের কারাদণ্ডাদেশ। এবার অবশ্য আরেক ‘পাপ’ ধরা পড়েছে তাঁর। যে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন, সেখানে যাওয়ার জন্য চ্যান নাকি ঘুষ দিয়েছিলেন! বলা হচ্ছে, চ্যান ৭৮ হাজার হংকং ডলার ঘুষ দিয়েছিলেন নিজেদের বডি বিল্ডিং ফেডারেশনের সাবেক চেয়ারম্যানকে। তাহলে সেই চেয়ারম্যানের সাজা হবে না? হয়েছে, সাইমন চ্যান নামের সেই ভদ্রলোকের তিন বছরের জেল হয়েছে। ওয়েবসাইট।মতবিরোধখারাপ সময় আসে একাদিক্রমে। অস্ট্রেলিয়ার মাঠের পারফরম্যান্সে যখন যাচ্ছেতাই অবস্থা, তাদের কর্মকর্তাদের দিক থেকেও ‘খারাপ’ খবর আসা শুরু করেছে। লেগে গেছে তাদের দুই নির্বাচক ইয়ান চ্যাপেল ও অ্যান্ড্রু হিলডিচের মধ্যে। না, গন্ডগোল হয়নি দুজনের। আসলে টেস্ট একাদশ নির্বাচনে নিয়ে দুজন দুই মত পোষণ করছেন। প্রধান নির্বাচক হিলডিচ প্রতিষ্ঠিত খেলোয়াড়দের একাদশে নেওয়ার পক্ষে। আর চ্যাপেল চান দলে আসুক নতুন খেলোয়াড়। দুজন যাঁর যাঁর মতের পক্ষে যুক্তিও দিয়েছেন। এমনিতে এটাই হয়তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু খারাপ সময়ে এই মতবিরোধেও ভাঙনের গন্ধ পাওয়া যেতে পারে! ওয়েবসাইট।