অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই সমানডিয়েগো ম্যারাডোনা বলেন, লিওনেল মেসি তাঁর ভক্ত। আর সার্জিও বাতিস্তা বলেন, তাঁর আমলেই মেসি বেশি খুশি। সত্যিটা কে বলছেন? সত্যি-মিথ্যা কথা না। মেসি এসব কথাবার্তা শুনেই খুব রেগেছেন। তাঁর রাগের কারণটা পরিষ্কার। ম্যারাডোনা বা বাতিস্তা—কেউই তাঁকে ভালোবেসে তাঁর নাম ব্যবহার করছেন না। তাঁরা মেসির নাম আনছেন নিজে আর্জেন্টিনার কোচ হিসেবে কতটা যোগ্য, তা প্রমাণ করতে। কিন্তু মেসি বলছেন, এসব করে জাতীয় দল এবং জনগণকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বিরক্ত! সে না হয় বোঝা গেল। কিন্তু মেসি আসলে কাকে পছন্দ করেন—ম্যারাডোনা না বাতিস্তা? ‘দুজনই আসলে সমান’—মেসি যেন ঝানু কূটনীতিক! ওয়েবসাইট।সুবোধ স্বামীস্ত্রীর কথামতো কোন পুরুষ চলেন না? উত্তর—অবিবাহিত পুরুষ! মাইক টাইসনের ঘটনা শোনার পর মনে হচ্ছে, এই কথাটা আসলেই সত্যি। টাইসনের মতো মানুষ, যিনি স্ত্রীর সঙ্গে প্রতারণা করেন, বারবার ঘর ভাঙেন, ধর্ষণের অভিযোগে জেলে যান; তিনিও নাকি স্ত্রী লাকিহার অনুমতি ছাড়া বেড়াতে যাবেন না! ৪৪ বছর বয়সী মহা বিতর্কিত এই সাবেক বক্সার এখন স্কটল্যান্ডে। এখানে যাওয়ার পর দর্শনীয় স্থানগুলোয় বেড়াতে যেতে চেয়েছেন। তবে শর্ত দিয়েছেন, ‘যদি আমার স্ত্রী চায়, তবেই এ রকম কিছু করব।’ আহা, কী সুবোধ স্বামী! ওয়েবসাইট।বই নিয়ে হইচইএকান্ত নিজের জীবনের কথা। সেটি নিয়ে বই বের করে হইচই ফেলে দিয়েছেন হার্শেল গিবস। সেই বইয়ে আছে অসংখ্য ‘বোমা’। সেগুলো রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। সবচেয়ে শোরগোল সতীর্থদের ‘উদ্দাম যৌন জীবন’ নিয়ে লেখা অধ্যায়। এই বই দিয়ে নিজের ক্যারিয়ারের অলিখিত শেষ টেনে দেওয়া এই ক্রিকেটারের বিরুদ্ধে এখন মামলার প্রস্তুতি চলছে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের সংগঠনের প্রধান টনি আইরিশ দিলেন সেই ইঙ্গিত, ‘আমি এরই মধ্যে মাজোলার (বোর্ডের প্রধান নির্বাহী) সঙ্গে কথা বলেছি। ও এখনো চুক্তিবদ্ধ ক্রিকেটার। ও বইয়ে যেসব লিখেছে, সেটি আচরণবিধির মধ্যে পড়ে কি না, সেটিও দেখতে হবে।’ ওয়েবসাইট।