অন্যকলাম
রুনির জন্যএই তো সেদিন সস্ত্রীক দুবাই ঘুরে গেলেন রুনি। শরীরটা পারস্য উপসাগরের সৈকতের বালুমুক্ত হয়েছে কি হয়নি, এরই মধ্যে আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রুনি। যাচ্ছেন না, দুবাইয়ের মতো যুক্তরাষ্ট্রেও তাঁকে পাঠাচ্ছে তাঁর ক্লাব ম্যানইউ। তবে কারণ আলাদা। দুবাই পাঠানো হয়েছিল দর্শকদের মৃত্যুহুমকি থেকে বাঁচাতে আর স্ত্রী কলিনের সঙ্গে চিড় ধরা সম্পর্কটায় শক্ত গিট্টু দিতে। আর যুক্তরাষ্ট্রে? মিডিয়ার হাত থেকে বাঁচাতে! খারাপ সময় বলে পিছু লাগা মিডিয়ার কারণে বেচারা রুনি আছেন মহা ফাঁপরে। ফার্গুসনের সহকারী মাইক ফেলানই বলছেন, রুনির পরিবেশ বদলানো দরকার। আজ শনিবার যাবেন। ফিরবেন আরেক শনিবার। চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে অরেগনে অনুশীলন করবেন রুনি। ওয়েবসাইট।আরও ব্র্যাডম্যানক্রিকেট, বাণিজ্য—এসব জগৎ ছেড়ে ওপারে চলে গেছেন সেই কবের কথা! কিন্তু স্যার ডন ব্র্যাডম্যানের নামে বাণিজ্য এখনো রমরমা। এবার বিকিকিনিতে উঠছে সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের দুটি ব্যাট। এর মধ্যে একটা ব্যাট বিশেষ করে মানুষের দৃষ্টি কাড়ছে, যে ব্যাটটা দিয়ে নিজের উঠোনে মজা করে ক্রিকেট খেলতেন স্যার ডন। প্রমাণ হিসেবে ছোট এই ব্যাটের উল্টো পাশে এই অস্ট্রেলীয় কিংবদন্তির একটি সইও আছে। নিলামে ব্যাটটি ১৫ থেকে ২০ হাজার ডলারে বিকোবে বলে নিলামকারীদের আশা। ব্যাট আছে আরও একটি, ১৯৩০ অ্যাশেজে যে ব্যাট দিয়ে খেলেছিলেন ব্র্যাডম্যান। এই ব্যাটটির বৈশিষ্ট্য, একদিকে ব্র্যাডম্যানের সই এবং উল্টো দিকে দুই দলের সবার সই। ওয়েবসাইট। কোচদের দৌড়খেলোয়াড়েরা সামর্থ্যের সবটুকু ঢেলে দৌড়ান মাঠে। ডাগ-আউটে কোচদের চলে অস্থির পায়চারি! পায়চারি না দৌড়! দৌড় ছাড়া ২৫ মাইল অতিক্রম করা সম্ভব? বিশ্বাস করুন আর না-ই করুন, ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ কোচরা এক মৌসুমে ডাগ-আউটে পায়চারি করে পাড়ি দেন গড়ে ২৫.১ মাইল, যা ১১৭ বার মাঠ প্রদক্ষিণ করার সমান। তথ্যপ্রযুক্তির এই যুগে কোনো কিছুই আর গবেষণার বাইরে নয়। সম্প্রতি এক প্রতিষ্ঠানের গবেষণার বিষয় ছিল ডাগ-আউটে কোচদের এই পায়চারি। ‘ফুটবল কোচ ২০১১’ শীর্ষক গবেষণাতেই বেরিয়ে এসেছে এই তথ্য। ডাগ-আউটে ছটফটানি সবচেয়ে বেশি করেন উলভারহ্যাম্পটন কোচ মাইক ম্যাকার্থি। তিনি দৌড়ান ৩৬.১ মাইল, যা লন্ডন থেকে লুটনের দূরত্বের সমান। ওয়েবসাইট।